ভূরুঙ্গামারীতে সুশীল সমাজ ও সাংবাদিকদের সাথে ডিসির মতবিনিমিয়

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জেলার নব নিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) অন্নপূর্ণা দেবনাথ। সোমবার দুপুরে ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বীর মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, রাজনৈতিক দলের প্রতিনিধি ও সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় বক্তারা কৃষি, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং মাদকের ভয়াবহতা রোধের ওপর গুরুত্বারোপ করেন।
নব নিযুক্ত জেলা প্রসাশক (ডিসি) অন্নপূর্ণা দেবনাথ ভূরুঙ্গামারীর উন্নয়নে কাজ করার আশ্বাস দেন। এ ব্যাপারে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন আগামী জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ ও গ্রহণযোগ উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। কুড়িগ্রামের উন্নয়কে বেগবান করতে সৎ ও চরিত্রবান নেতা নির্বাচনের আহ্বান জানান। নির্বাচন গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করতে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সুশীল সমাজের সহযোগিতা কামনা করেন।
উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্রের সঞ্চালনায় মতবিনিময় সভায় ভূরুঙ্গামারী সরকারী কলেজের অধ্যক্ষ খন্দকার সারওয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ সরকার, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলা উদ্দিন মন্ডল, জয়মনিরহাট ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, জামায়াত নেতা আজিজুর রহমান সরকার স্বপন, ব্যবসায়ী কাজী গোলাম মোস্তফা, প্রেসক্লার সভাপতি আনোয়ারুল হক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা আহ্বায়ক রোকনুজ্জামান বক্তব্য রাখেন।
পরে নব নিযুক্ত জেলা প্রশাসক উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করে উপজেলা পরিষদ চত্বরে ওষুধি গাছের চারা রোপন করেন। সবশেষে তিনি উপজেলার দূর্গম চরাঞ্চলের ঝুকিপূর্ণ ভোট কেন্দ্র পরিদর্শন করেন।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের