‘শাকিবের সঙ্গে কতগুলো ছবি করেছি অনেকে জানেই না’

সম্পাদনায়- সাইমুর রহমান:
ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান এবং গ্ল্যামার গার্ল পূর্ণিমা। ক্যারিয়ারের শুরুর দিকে এই জুটি উপহার দিয়েছেন বেশ কিছু আলোচিত সিনেমা। কিন্তু সাম্প্রতিক সময়ে পর্দায় তাদের একসঙ্গে দেখা না যাওয়ায় অনেক দর্শক ভুলে গেছেন তাদের কাজের পরিধি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিব খানের সঙ্গে নিজের কাজের সেই সোনালী দিনগুলোর স্মৃতিচারণ করলেন পূর্ণিমা। পূর্ণিমা জানান, শাকিব খানের সঙ্গে তার কাজের সংখ্যা নেহাত কম নয়।

সাক্ষাৎকারে পুর্ণিমা বলেন, ‘শাকিবের সাথে আমি অনেকগুলো ছবি করেছি, কেউ জানেই না। অনেকে এখনো বলে কি, আপনি কি শাকিবের সাথে কাজ করেছেন কখনো?’

পূর্ণিমা আরও বলেন, ‘ও ইয়ং, আমিও ইয়ং। মানে আমরা তো একসাথেই এসেছি আগে-পরে হোক যখনই হোক।’

অভিনেত্রী বলেন, ‘শাকিব পপুলার হওয়ার আগে, মানে ওকে নিয়ে ওর সাথে আমি টিভিসি করেছি অনেকগুলো দেশের বাইরে গিয়ে। তখন শাকিবকে যতটুকু না চিনত আমি তখন ওর সাথে কাজ করেছি। কিন্তু ওর সাথে যে আমি প্রায় ২৫ থেকে ২৬টার মতন ছবি করেছি।’

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের