সাইমুর রহমান, স্বদেশ নিউজ২৪.কম:
সিলেটের জিন্দাবাজারের ব্যস্ত রাস্তায় প্রতিদিনই দেখা মেলে ছোট্ট এই মেয়েটির। হাতে ফুল, চোখে মায়া আর মুখে এক চিলতে হাসি—যেন দারিদ্র্যের মাঝেও সে এক রাজকন্যা…
জীবনের কঠিন বাস্তবতা তাকে নামিয়েছে রাস্তায়, যেখানে অন্য শিশুরা খেলায় মেতে থাকে, সেখানে সে ফুল বিক্রি করে নিজের জীবনের গল্প লিখছে। তবুও তার চোখের সরলতা আর মিষ্টি হাসি মুগ্ধ করেছে হাজারো মানুষকে।
সম্প্রতি তার একটি ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটিজেনদের হৃদয়ে জায়গা করে নিয়েছে মুহূর্তেই। অনেকেই বলছেন—
“এতো কিউট একটা মেয়ে, অথচ জীবনটা কত কঠিন!”
“সত্যিই গরীব ঘরের রাজকন্যা…”
এই ছোট্ট মেয়েটি প্রমাণ করে—
সব সৌন্দর্য বিলাসিতার মাঝে জন্মায় না,
কিছু সৌন্দর্য জন্ম নেয় সংগ্রামের ভেতর…
লোকেশন: সিলেট, জিন্দাবাজার