কূটনীতিকদের গুম-খুনের তালিকা দিয়েছে বিএনপি

bnp-logo_4340নির্বাচনের আগে ও নির্বাচন-পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে যেসব গুম-খুনের ঘটনা ঘটেছে, এর সার্বিক চিত্র  বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের কাছে তুলে ধরেছে প্রধান বিরোধী রাজনৈতিক দল বিএনপি। তারা গুম-খুনের শিকার ব্যক্তিদের একটি তালিকাও দিয়েছে কূটনীতিকদের।

আজ বিকালে রাজধানীর গুলশানে একটি হোটেলে কুটনীতিকদের সঙ্গে বিএনপির এই বৈঠক হয়।

বৈঠক শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের বলেন, “গতানুগতিক বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা সব বিষয় নিয়ে আলোচনা করেছি।”

জানা গেছে, বিএনপির পক্ষ থেকে নির্বাচনের আগে ও পরে দলের গুম-খুন হওয়া নেতাকর্মীদের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। গুম-খুনের শিকার ব্যক্তিদের পরিসংখ্যানসহ জীবনবৃত্তান্ত কূটনীতিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ড. এম ওসমান ফারুক, রিয়াজ রহমান, এনাম আহমেদ চৌধুরী, সাবিহ উদ্দিন আহমেদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন, খালেদা জিয়ার মধ্যপ্রাচ্যবিষয়ক দূত মাওলানা এনামুল হক চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য জেবা খান, সাংবাদিক শফিক রেহমান।

কূটনীতিকদের মধ্যে উপস্থি ছিলেন সিঙ্গাপুর, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, তুরস্ক, জাপান, কানাডা, ইউএনডিপি, ইউরোপীয় ইউনিয়ন, নেপাল, পাকিস্তানের প্রতিনিধি ও রাষ্ট্রদূতরা।

 

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের