বিকৃতকামীদের পাল্লায় আমিও পড়েছি

নায়িকা হিসেবে প্রায় অস্তাচলে। গতবছর মুক্তি পাওয়া তাঁর ‘কাম ব্যাক’ ছবি ‘ইশ্‌ক ইন প্যারিস’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। তবু কিংস ইলেভেন পঞ্জাবের মালকিন হিসেবে তাঁর হাসি মুখের ছবি আইপিএল মরশুমে প্রায়ই দেখা যায়। এবার বলিউডে তাঁর সফরের নানা আঙ্গিক ট্যুইটারে তুলে ধরলেন প্রীতি জিন্টা। নায়িকা জীবনের প্রথম দিকে তাঁর লড়াই, তাঁর বিতর্কিত প্রেম কাহিনি – সব নিয়েই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে বিস্ফোরক প্রীতি।

priti jinta_24505_0 (1)

তাঁর ট্যুইটে প্রীতি জানিয়েছেন কী ভাবে তিনি বলিউডে আসেন। একদিন বড় তারকা হবেন, এমনটা কখনও ভাবেননি বলে জানিয়েছেন তিনি। সিনেমায় অভিনয় তাঁর কাছে নেহাতই একটা চাকরি ছাড়া আর কিছু ছিল না বলেও জানিয়েছেন তিনি। ট্যুইটারে প্রীতি বলেছেন, “আমি যখন সিনেমা করা শুরু করি, তখন তারকা হওয়ার কথা মাথাতেও ছিল না। এটা ছিল আমার কাছে শুধুই একটা চাকরির মতো। নিজের কাজটা ঠিকমতো করে আমি অর্থনৈতিক ভাবে স্বাধীন হতে চেয়েছিলাম।”

 

তবে অভিনেত্রী হওয়ার পরই তাঁর জীবন বদলে যায় বলে জানিয়েছেন প্রীতি। প্রীতির ট্যুইট: “যেই আমি বিখ্যাত হলাম, আমি আসলে কে, তা ভুলে যেতে হল। সেলিব্রিটি ইমেজ ধরে রাখার জন্য নিজের অন্য একটা ছবি তুলে ধরতে হল। আমার চারপাশের মানুষজনও দ্রুত বদলে গেল। প্রতিদিন নিজের একটা সর্বাঙ্গসুন্দর ছবি আমাকে ধরে রাখতে হত। আমাকে ঘিরে সবার ব্যবহারও বদলে গেল। আমার বয়স হতে নেই, মন খারাপ হতে নেই। এই আমিটার সঙ্গে আসল আমির প্রতিদিন লড়াই হত।”

 

তিনি এ কথাও বলেছেন, যে সব পুরুষরা তাঁকে ‘ডেট’ করতে চাইতেন, তাঁদের অনেতেই হীনম্মন্যতায় ভুগতেন। ইগোতে আক্রান্ত হয়ে পড়তেন। বুঝতে পারতেন যে নিজের থেকে বিখ্যাত মেয়েকে নিজের মতো চালনা করা সহজ হবে না। বিখ্যাত হওয়ার অনেক অসুবিধা ও বিপত্তির কথাও ট্যুইট করেছেন প্রীতি। অনেক বিকৃতমনস্ক পুরুষ তাঁর ইমেজ ও সম্মান ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে বলেও জানিয়েছেন তিনি। “বিকৃতমনস্করা অর্ধনগ্ন দেহের ছবির উপর আমার মুখ বসিয়ে ইন্টারনেটে ছড়িয়ে দিয়েছে। আমাকে অসম্মানিত করার চেষ্টা করেছে। কিন্তু আমাকে সব সময় মনে রাখতে হয়েছে যে আমি তারকা। এ নিয়ে আমি অভিযোগ জানাতে পারব না।”

– See more at: http://www.dhakatimes24.com/2014/05/15/24505#sthash.FOzKiuV7.dpuf

আরো দেখুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের