মোদীকে জামায়াতের অভিনন্দন

jamaat 2_6230ভারতের ১৬তম লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বিজেপির জোট এনডিএ একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করায় অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এক বিবৃতিতে এ অভিনন্দন জানান।

বিবৃতিতে তিনি বলেন, “ভারতের ১৬তম লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জোট এনডিএ একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করায় আমি নরেন্দ্র মোদী ও বিজেপি জোটের নেতাদের অভিনন্দন জানাচ্ছি।” মকবুল আহমাদ আশা প্রকাশ করেন, “নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকার গঠন করে সাম্প্রদায়িক সম্প্রীতি ও গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে দেশ পরিচালনা করবেন।”

তিনি বলেন, “জামায়াত বরাবরই প্রতিবেশী রাষ্ট্র ভারতের সঙ্গে সৎ প্রতিবেশীসুলভ ও সমমধ্যতার ভিত্তিতে সম্পর্ক রক্ষায় আগ্রহী। আমরা বিশ্বাস করি ভারত ও বাংলাদেশের মধ্যে যে সমস্ত সমস্যা রয়েছে তা সমমর্যাদার ভিত্তিতে আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। ভারতের নরেন্দ্র মোদী সরকারের নিকট বাংলাদেশের জনগণ সে প্রত্যাশাই করে।”

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের