ফারুক মজুমদার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘এই গল্পে ভালবাসা নেই’

faruk-mojumder-tanha-swadeshnews24 faruk-mojumder1-swadeshnews24

“ড্রিমস আনলিমিটেড” এর প্রযোজনায় এই প্রথম তৈরি হতে যাচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘এই গল্পে ভালবাসা নেই’। গত ১২ই মে, ২০১৪ইং রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)’র ভিআইপি প্রজেকশন মিলনায়তনে ছবিটির শুভ মহরত অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে মিডিয়া পার্টনার এটিএন বাংলা এবং প্রিন্ট মিডিয়া পার্টনার বিনোদনধারা। ছবিটির শুভ মহরত অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী “মুজিবুল হক মুজিব এমপি”। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমাদের অর্থনীতির সম্পাদক “নাঈমুল ইসলাম খান”, এটিএন বাংলার সম্মানিত উপদেষ্টা জি এম মোঃ শামসুল হুদা এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সাসকো গ্রুপের চেয়ারম্যান “শেখ আতিয়ার রহমান (দিপু)। ‘এই গল্পে ভালবাসা নেই’ ছবিটির চিত্র পরিচালক হিসেবে কাজ করছেন “রয়েল খান”। অনুষ্ঠানে প্রধান অথিতি মাননীয় রেলমন্ত্রী মহোদয় তাঁর বক্তব্যে বলেন, ‘আমাদের চলচ্চিত্রের ইতিহাস অনেক গৌরবোজ্জ্বল। চলচ্চিত্র আমাদের কাছে বিস্ময়। আবেগের মোহে আমি কিছু বলতে চাই না। শুধু বলব, দক্ষ অভিনয়শিল্পী, ফটোগ্রাফার, লাইট, ক্যামেরা সবকিছু ভালো হলে আমাদের দেশের চলচ্চিত্রে এখনো পূর্বের গৌরব ফিরিয়ে আনা সম্ভব।’ “ড্রিমস আনলিমিটেড” এর কর্ণধার ফিরোজ শাহী বলেন, ‘বাংলাদেশের ঐতিহ্যবাহী চলচ্চিত্রশিল্প অঙ্গনে সামান্য অবদান রাখার উদ্দেশ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। চলচ্চিত্র শিল্পের সঙ্গে জড়িত সবার সহায়তা ও শুভকামনা আশা করছি। অনেক দিনের স্বপ্ন ছিল চলচ্চিত্র বানানোর। চিত্র পরিচালক রয়েল খানের কাজের প্রতি আমার আস্থা আছে। আশা করছি, ছবিটি ব্যবসাসফল হবে। ভালো মানের চলচ্চিত্র বানানোর জন্য সবার সহযোগিতা কামনা করছি।’ ‘এই গল্পে ভালবাসা নেই’ ছবির বিভিন্ন চরিত্রে রয়েছেন ফিরোজ শাহী, তানহা জাফরিন, সুমিত, ইশারা, দিতি, আবুল হোসেন মজুমদার, শিরিন বকুল, মিসা সউদাগর, ফারুক মজুমদার,শাহীন খান,প্রমুখ।পূবাইলে শাকিব খানের শুটিং হাউজে দিনরাত ছবিটির শুটিং চলছে। 

আরো দেখুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের