17616018ee26189abc64d51f8391e9bf-Untitled-20স্বপ্নের পুরুষটাই যেন খুঁজে পাচ্ছেন না। তিনটি বিয়ে এবং আরও চারটি প্রেম—পরিসংখ্যানই বলে দেয় সহজে থিতু হতে পারেননি হ্যালি বেরি। বেশ কয়েকটি সম্পর্কের শেষ টানতে হয়েছে আদালতে। মডেল গ্যাব্রিয়েল আব্রির বেলাতেও তা-ই হলো। আদালতেই মীমাংসা হলো সব কিছুর। ২০০৫ থেকে ২০১০ পর্যন্ত এক ছাদের নিচে ছিলেন বেরি আর আব্রি। দুজনের একটি মেয়েও আছে। নাম নাহ্লা৷ বয়স ছয়৷ ১৯ বছর পর্যন্ত সেই মেয়ের ভরণপোষণের দায়িত্ব আদালত বেরিকেই দিয়েছেন। আদালতের রায় অনুযায়ী প্রতি মাসে বেরি ১৬ হাজার ডলার করে দেবেন আব্রিকে। কারণ নাহ্লা আছেন বাবার কাছেই৷ এই টাকায় মেয়ের পড়াশোনাসহ বাকি খরচ চালানো হবে। বছরে দুই লাখ ডলারের মতো গুনতে হবে বেরিকে। এএনআই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *