‘তিস্তা চুক্তি নিয়ে একচুলও নড়বেন না মমতা’

susomaবাংলাদেশের সঙ্গে তিস্তার পানি বণ্টন চুক্তিতে তার আগের অবস্থান থেকে একচুলও নড়বেন না বলে স্পষ্ট জানিয়েছেন পশ্চিমবঙ্গেরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

বুধবার দুপুরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে ফোনালাপে তিনি এ কথা বলেন।

পশ্চিমবঙ্গের মানুষের স্বার্থে আঘাত হানে এমন কোনো সিদ্ধান্ত নেয়া থেকে বিরত থাকতে সুষমাকে অনুরোধও করেছেন মমতা।

ঢাকার আসার আগে বুধবার দুপুরে মমতাকে ফোন করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। প্রায় ৩৫ মিনিট ধরে তাদের মধ্যে ফোনালাপ হয়েছে বলে নয়া দিল্লির ও কলকাতার সূত্র জানায়।

ভারতের সাবেক কংগ্রেস সরকার বাংলাদেশের সঙ্গে তিস্তা পানি বণ্টন চুক্তিতে রাজি থাকলেও শেষ মুহূর্তে মমতা বেঁকে বসায় তা ভেস্তে যায়।

তিস্তা চুক্তির বিরোধিতায় তখন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে বাংলাদেশ সফরেও আসেননি মমতা।

বুধবার রাতে ১০টায় প্রথম একক বিদেশ সফর হিসেবে বাংলাদেশে আসার কথা রয়েছে সুষমা স্বরাজের।
মোদি সরকার ক্ষমতায় আসার পর তিস্তা চুক্তি, স্থল সীমান্ত চুক্তিসহ একাধিক ইস্যুতে সমাধানের আশায় রয়েছে বাংলাদেশ।

বাংলাদেশকে কথা দেয়ার আগে তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বর্তমান অবস্থান জানতে চেয়েই এদিন তাকে ফোন করেন সুষমা।

বুধবার রাতে তিনদিনের সফরে ঢাকায় আসবেন সুষমা স্বরাজ। এ সফরে  প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপি নেত্রী খালেদা জিয়ার সঙ্গে বৈঠক সারবেন তিনি।

দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে  বেআইনি অনুপ্রবেশ ও সীমান্ত হাট চালু নিয়ে কথা বলবেন সুষমা।
অন্যদিকে শেখ হাসিনা যে তিস্তা পানি বণ্টন ও স্থল সীমান্ত চুক্তিগুলিকে গুরুত্ব দেবে। তবে মমতা কোনো আশার বাণী না শোনানোয়, তিস্তা ইস্যুর জল আরো বেশ কিছুটা গড়াবে তেমনটাই মত ওয়াকিবহাল মহলের।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের