রাজধানীর পল্টন থানার একটি দ্রুত বিচার আইনের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়সহ ৪১ নেতাকর্মীর বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত। আজ সকালে ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ তারেক মঈনুল ইসলাম ভূইয়া আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণের জন্য ১২ই অক্টোবর দিন ঠিক করে দেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ, মির্জা আব্বাস, গয়েশ্বর রায়, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, বরকতউল্লা বুলু, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালও রয়েছেন অভিযুক্তদের মধ্যে। অভিযোগ গঠনের আগে আদালতে উপস্থিত ২৮ আসামিকে বিচারক প্রশ্ন করেন- তারা দোষী না নির্দোষ। জবাবে তারা নিজেদের নির্দোষ দাবি করে সুবিচার চান।
এদিকে শাহজাহানপুর থানার ১টি ও শেরেবাংলানগর থানার ১টি ও সূত্রাপুর থানার ১টি মামলাসহ দ্রুত বিচার আইনের তিন মামলায় আদালতে হাজির হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষস্থানীয় নেতারা।
বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা