সংবিধানের ষোড়শ সংশোধন বিলে প্রেসিডেন্টের সম্মতি

42611_bngবিচারপতিদের অপসারণের ক্ষমতা এমপিদের হাতে ফিরিয়ে দিতে সংবিধানের ষোড়শ সংশোধন বিলে সম্মতি দিয়েছেন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ। আজ সংসদ সচিবালয় এ তথ্য জানিয়েছে। ৫ দিন আগে সংসদ অধিবেশনে সর্বসম্মতিক্রমে বিলটি পাস হয়। এর প্রতিবাদে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট আজ সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে। এরই মাঝে বিলটিতে সম্মতি দিলেন প্রেসিডেন্ট। এখন গেজেট প্রকাশিত হলেই ‘সংবিধান (ষোড়শ সংশোধন) বিল-২০১৪’ এর আইনে পরিণত হওয়ার সব আনুষ্ঠানিকতা শেষ হবে। এই আইনের ফলে ‘অসদাচরণ ও অসামর্থ্যরে’ অভিযোগ প্রমাণিত হলে বিচারপতিদের অপসারণ করতে পারবে সংসদ, যে ক্ষমতা স্বাধীনতার পর চার বছর পর্যন্ত আইন প্রণেতাদের হাতেই ছিল। এর ফলে বিচারপতি অপসারণে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের বিষয়টি আর থাকছে ন। বিলে প্রেসিডেন্ট সই করার কয়েক ঘণ্টা আগে তা পুনর্বিবেচনার জন্য সংসদে ফেরত পাঠানোর আহ্বান জানায়বিএনপি। একজন আইনজীবীও একই আবেদন জানিয়ে প্রেসিডেন্টকে একটি চিঠি পাঠান। ষোড়শ সংশোধনী অনুযায়ী এর আলোকে বিচারপতি অপসারণের ক্ষেত্রে তাদের ‘অসামর্থ্য ও অসদাচরণের’ তদন্ত ও প্রমাণের বিষয়ে আলাদা একটি আইন করা হবে, যা আগামী তিন মাসে হবে বলে আইনমন্ত্রী ইতোমধ্যে জানিয়েছেন।

আরো দেখুন

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা