‘বিএনপির কোন রাজনৈতিক ইস্যু নেই’

44545_Hআওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, দেশবাসী এবার আনন্দঘন পরিবেশে শারদীয় দূর্গোৎসব উদযাপন করেছে এবং উৎসব মুখর পরিবেশে ঈদ উল আযহাও পালন হবে। এখন পযর্ন্ত দেশের কোথাও শারদীয় পূজা ও ঈদকে কেন্দ্র করে কোন বিশৃঙ্খলা বা নৈরাজ্য দেখা যায়নি। তিনি বলেন বিএনপি নেত্রী বা নেতারা সংকটের কথা বলছেন, নৈরাজ্যের কথা বলছেন, আসলে সংকট ঠিকই আছে সেই সংকট বিএনপির মধ্যেই আছে। তাদের কোন রাজনৈতিক ইস্যু নেই, জনগণ তাদের থেকে দুরে সরে গেছে বলে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এমনকি তাদের দলও ভেঙ্গে যাচ্ছে। বিএনপি জোট থেকে বিভিন্ন দলও বেরিয়ে যাচ্ছে। বিএনপি থেকে বিভিন্ন নেতারা তাদের দল ছেড়ে চলে যাচ্ছে এরকম একটা ভয়াবহ সংকটের মধ্যেই বিএনপি আছে যার কারণে তারা নিজ নিজ সংকটটা সরকারের উপর চাপিয়ে দেয়ার জন্য এধরণের কথা বলছে, এ ধরণের বক্তব্য দিয়ে নিজেকে উন্মাদনা বা পাগল হিসেবে চিহ্নিত করা ছাড়া আর কিছুই নাই। হানিফ বলেন, দেশের আইনশৃ্খংলা পরিস্থিতি যে কোন সময়ের চেয়ে ভাল, তার সবচেয়ে বড় প্রমাণ সারা দেশে যে শারদীয় দূর্গা পুজা উদযাপন হ’ল তাতে বিশৃঙ্খলার কোন খবর আসেনি বা পাওয়া যায়নি। এবার বাংলাদেশে সবচেয়ে বেশি পুজা মন্ডপ হয়েছে। আজ রোববার দুপুরে কুষ্টিয়ার নিজ বাস ভবনে ব্যবসায়ীদের সাথে মত বিনিময়কালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আরো দেখুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের