বাপ্পার রবীন্দ্রসংগীতের অ্যালবাম

সামনের ভালোবাসা দিবসে রবীন্দ্রসংগীতের অ্যালবাম উপহার দেবেন বাপ্পা মজুমদারসামনের ভালোবাসা দিবসে রবীন্দ্রসংগীতের অ্যালবাম উপহার দেবেন বাপ্পা মজুমদারবেঁচে থাক সবুজ অ্যালবামে একটি রবীন্দ্রসংগীত গেয়েছেন বাপ্পা মজুমদার। আর এবার তিনি রবীন্দ্রসংগীতের একটি পূর্ণাঙ্গ অ্যালবাম করতে যাচ্ছেন। এরই মধ্যে কাজও শুরু করেছেন। জানালেন, সামনের ভালোবাসা দিবসে রবীন্দ্রসংগীতের অ্যালবামটি শ্রোতাদের হাতে তুলে দিতে চান। অ্যালবামের জন্য ১০টি গান চূড়ান্ত করেছেন। সংগীতায়োজন করছেন বাপ্পা নিজেই।
বাপ্পা মজুমদার বলেন, ‘রবীন্দ্রসংগীতের একটা পূর্ণাঙ্গ অ্যালবাম প্রকাশের ইচ্ছা তো অনেক আগে থেকেই ছিল। বন্ধু আর পরিচিতজনেরা অনুরোধ করছিলেন। সবকিছু মিলে মনে হলো, এখন কাজটি করা যায়। তাই শুরু করে দিলাম।’
অ্যালবামের গান নিয়ে বাপ্পা বলেন, ‘পরিচিত গানগুলোর মধ্য থেকেই করব।’
এ বছর ১৬ জুলাই জিরোনা বাংলাদেশ থেকে বাজারে আসে বাপ্পা মজুমদারের দশম একক অ্যালবাম জানি না কোন মন্তরে। কিছুদিন আগে কলকাতা থেকেও প্রকাশিত হয়েছে অ্যালবামটি।

আরো দেখুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের