দেশে প্রথমবার ডিআরএস

mushfik_tamim_swadeshnews24২৫শে অক্টোবর থেকে জিম্বাবুয়ের বিপক্ষে দেশের মাটিতে শুরু হতে যাওয়া টেস্ট দিয়ে প্রথমবারের মতো ডিআরএস পদ্ধতি চালু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে তিন ম্যাচের টেস্ট সিরিজে এই পদ্ধতি থাকলেও ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে তা থাকছে না বলেই নিশ্চিত করেছেন বিসিবি’র প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী। তিনি বলেন, ‘ঘরোয়া সিরিজে আমরা প্রথমবারের মতো ডিআরএস ব্যবহার করতে যাচ্ছি। ক্রিকেটীয় কারণেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।’ এছাড়াও ক্যামেরায় হক আই, আল্ট্রা মোশন ও সুপার জুম ব্যবহার করা হবে। তবে এই সিরিজে ‘হটস্পট’ থাকবে না। ডিআরএস ব্যবহারের জন্য বিসিবিকে প্রায় ১ লাখ ডলার খরচ করতে হবে। চলতি বছরের শুরুতে ঢাকা ও চট্টগ্রাম  টেস্টে নাসির হোসেনের দুটি বিতর্কিত আউটের পর জোরালো আলোচনায় আসে ডিআরএস। চট্টগ্রাম টেস্টে নাসিরের আউটের পর সংবাদ সম্মেলনে বাজে আম্পায়ারিংয়ের সমালোচনা করেন শামসুর রহমান।

আরো দেখুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের