গাইবান্ধায় এসআইসহ ৫ পুলিশ সদস্য প্রত্যাহার

Bidutt-Kuti-Photo

আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার এক উপ-পরিদর্শকসহ (এসআই) ৫ পুলিশ কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। উদ্ধারকৃত ফেনসিডিল ও আটক নারীকে শারীরিক লাঞ্ছিত করা এবং প্রশাসনিক নির্দেশ অমান্য করার অভিযোগে পুলিশ সুপারের নির্দেশে ৫ পুলিশ সদস্যকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। জেলা পুলিশ সুপার মোফাজ্জেল হোসেন ৫ পুলিশ সদস্য প্রত্যাহারের বিষয়টি শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন। প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন, গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সুজানুল ইসলাম সুজন, কনস্টেবল মোখলেছ, শামছুল, আতিকুর রহমান ও শাহিনুর রহমান। এর আগে রংপুর-ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার চাপরীগঞ্জ নামক এলাকা থেকে গত বৃহস্পতিবার দুপুরে ১৫ বোতল ফেনসিডিলসহ এক নারীকে আটক করে ওই পুলিশ সদস্যরা। পরে উদ্ধার করা ফেনসিডিল বিক্রি ও ওই নারীকে শারীরিক লাঞ্ছিত করার অভিযোগ উঠে। পরে অভিযোগ তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়ায় পুলিশ সুপার তাদের প্রত্যাহারের নির্দেশ দেয়। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যদের বিরুদ্ধে অভিযোগের তদন্ত চলছে।

আরো দেখুন

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা