লন্ডনে বঙ্গবন্ধু গ্রন্থমেলার উদ্বোধন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নতুন প্রজন্মের প্রবাসীদের কাছে পরিচয় করিয়ে দেয়ার লক্ষ্য নিয়ে লন্ডনে শুরু হয়েছে তিন দিনব্যাপী বঙ্গবন্ধু গ্রন্থমেলা। শনিবার বিকালে লন্ডন কলেজ অব এডভান্স স্টাটিজের হল রুমে এই মেলার উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর। বঙ্গবন্ধু সেন্টার লন্ডনের চেয়ারপার্সন আনোয়ারুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যস্থ বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার খোন্দকার মোহাম্মদ তালহা, যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সভাপতি শামসুদ্দিন খান, সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। 
‘বঙ্গবন্ধুকে জানুন, বাংলাদেশকে জানুন’ এই স্ল্লোগান নিয়ে শুরু হওয়া গ্রন্থমেলায় প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী সবাইকে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম সম্পর্কে পড়া ও জ্ঞান অর্জনের আহ্বান জানান। তিনি বলেন, আমাদের সবাইকে বঙ্গবন্ধুর সততা, ত্যাগ, সংগ্রাম ও নেতৃত্ব সম্পর্কে তথ্য প্রমাণ সম্পর্কিত জ্ঞান অর্জন করতে হবে। মন্ত্রী বঙ্গবন্ধুর ৭ই মার্চের সময় নিজের রেসকোর্স ময়দানে উপস্থিত থাকার কথা উল্লেখ করে বলেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ছিল মুক্তিযুদ্ধের নির্দেশনা। এই ভাষণের পর মানুষ যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করে। তাই বাংলাদেশকে জানতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে। তিনি বলেন, জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে, নবপ্রজন্ম ও ভবিষ্যত প্রজন্মের কাছে বঙ্গবন্ধুকে তুলে ধরতে হবে। মেলায় বঙ্গবন্ধুকে নিয়ে রচিত বই ও তার জীবনের উল্লেখযোগ্য আলোকচিত্র প্রদর্শনের পাশাপাশি বঙ্গবন্ধুর জীবন নিয়ে আলোচনা ও গান প্রদর্শিত হয়। সোমবার মেলা শেষ হবে।

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি