দিনাজপুরে মানবজমিনের বিরুদ্ধে রানীর দু’টি মামলা

দৈনিক মানবজমিনে প্রকাশিত “রানী পারভীনের রানিগিরি” সংবাদের প্রেক্ষিতে পত্রিকাটির প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, স্টাফ রিপোর্টার শাহ্‌ আলম শাহীসহ ৩ জনের বিরুদ্ধে দু’টি মামলা করেছেন দিনাজপুরের আলোচিত রানী পারভীন। 
গতকাল জেলার ১ম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্র্রেটের আমলি আদালত ১-এ দণ্ডবিধি ৫০০ ও ৫০১ ধারায় একটি মামলা করেন তিনি। অপরদিকে দিনাজপুরের বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে সোমবার ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধিত/২০০৩) আইনের ১০ ধারা ও যোগাযোগ প্রযুক্তি আইন/২০০৬ (সংশোধিত/২০১৩) এর ৬৭ ধারায় আরেকটি মামলা করেন। অবশ্য বিচারক তা দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ফৌজদারি কার্যবিধির ২০২ ধারায় প্রতিবেদন দিতে বলেছেন। বাদী রানী পারভীন নিজেকে বাংলাদেশ যুব মহিলা লীগের দিনাজপুর জেলা শাখার প্রচার প্রকাশনা সম্পাদিকা হিসেবে উল্লেখ করেছেন। মামলায় গত ১৩ই অক্টোবর মানবজমিনের ৯ম পৃষ্ঠার ৪র্থ এবং ৫ম কলামে ‘রানী পারভীনের রানিগিরি’ সংবাদের কোন সত্যতা ও ভিত্তি নেই বলে মামলায় দাবি করেন। উল্লেখ্য, সংবাদের প্রতিবাদ ১৬ই অক্টোবর মানবজমিনে প্রকাশিত হয়। সেই সঙ্গে প্রতিবেদকের ব্যাখ্যাও দেয়া হয়। মূলত সংবাদটি গত ৩১শে আগস্ট দিনাজপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরে এলাকাবাসীর দেয়া অভিযোগ, দিনাজপুর কোতোয়ালি থানায় জিডি (নম্বর ১০২৫) এবং জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সি.আর.পি.সি আদালত (ক) অঞ্চলে দায়ের করা মামলার (নম্বর ১৭০পি/১৪) উদ্ধৃতি এবং সরজমিনে এলাকাবাসীর সাক্ষাৎকারের ভিত্তিতে প্রকাশিত হয়।

আরো দেখুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের