প্রধানমন্ত্রী হওয়ার ‘শখ’ নেই খালেদা জিয়ার

Khaleda_Zia_NatoR_Swadeshnews24বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, তাঁর প্রধানমন্ত্রী হওয়ার কোনো ‘শখ’ নেই। তিনি শুধু জনগণের জন্য কাজ করতে চান।
আজ শনিবার বিকেলে নাটোর এনএস কলেজ মাঠে বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের জনসভায় খালেদা জিয়া এ কথা বলেন।

সরকারের নানা কর্মকাণ্ডের সমালোচনা করে খালেদা জিয়া বলেন, ‘আমার কিছু চাই না, প্রধানমন্ত্রী হওয়ার কোনো শখ আমার নাই। জনগণের জন্য, দেশের জন্য কাজ করতে চাই।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘নব্য হিটলার’ আখ্যা দিয়ে খালেদা জিয়া বলেন, ‘তাদেরকে স্বৈরাচার বলতে চাই না, বলতে চাই নব্য হিটলার জন্মগ্রহণ করেছে। হিটলারি কায়দায় তারা সারা দেশে গুম, খুন করছে; যা মর্জি চালিয়ে যাচ্ছে।’

বিএনপির চেয়ারপারসন আরও বলেন, জনগণকে সঙ্গে নিয়ে এই ‘হিটলার’কে বিদায় করা হবে। তিনি নেতা-কর্মীদের আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে বলেন, সময়মতো আন্দোলনের ডাক দেওয়া হবে।

লাগাতার হরতালের হুমকি জামায়াতের
সভায় নিজামীর ফাঁসির রায়ের কথা উল্লেখ করে জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুজিবুর রহমান বলেন, আর এ ধরনের একটি রায় হলে আগামী বৃহস্পতিবার পর্যন্ত হরতাল চলবে। তিনি অভিযোগ করেন, নির্যাতনের কারণেই গোলাম আযমের মৃত্যু হয়েছে।

জনসভায় সভাপতিত্ব করেন নাটোর জেলা বিএনপির সভাপতি রহুল কুদ্দুস তালুকদার। এর আগে বেলা সাড়ে তিনটার দিকে খালেদা জিয়া জনসভা মঞ্চে পৌঁছান। খালেদা জিয়ার সফর উপলক্ষে জনসভা স্থলসহ সারা শহর বর্ণাঢ্য সাজে সাজানো হয়েছে। শতাধিক তোরণ ও আলোকসজ্জায় শহরে উৎসবের আমেজ তৈরি হয়েছে। জোটের শরিকদের পক্ষ থেকেও তাঁর সম্মানে তোরণ নির্মাণ করা হয়েছে।

আরো দেখুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের