বিমানবন্দরের টয়লেট থেকে ১৫ কেজি স্বর্ণ উদ্ধার

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের লেডিস টয়লেট থেকে স্বর্ণ উদ্ধার করা হয়েছে। গত শনিবার রাতে ১৫ কেজি স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত বিভাগ। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য প্রায় সাড়ে সাত কোটি টাকা। শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার উম্মে নাহিদা জানান, গভীর রাতে বিমানবন্দরের মহিলা টয়লেট থেকে উদ্ধারকৃত স্বর্ণের মধ্যে ১২ কেজি বার ও মোট তিন কেজি ওজনের কয়েকটি চেইন রয়েছে। স্বর্ণগুলো একটি ব্যাগে ছিল। তবে কোথা থেকে এ স্বর্ণ আনা হয়েছে এবং এর সঙ্গে কারা সম্পৃক্ত তা জানা যায়নি। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান জানান, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

আরো দেখুন

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা