শিগগিরই ধরা হবে সোনা পাচারের নাটের গুরুদের

কামরুল ইসলাম হৃদয়, ব্যুরো প্রধান, চট্টগ্রাম:  একের পর এক সোনা চোরাচালানের ঘটনার গোয়েন্দারা সম্প্রতি যে তদন্ত শুরু করেছেন তার সূত্র ধরে বের হয়ে আসছে বিমান,কাস্টমস ও বেসামরিক বিমান কর্তৃপক্ষ(সিএএবি) এর দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের নাম। এ কারণে শিগগিরই দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বিরুদ্ধে খুব বড় ধরনের অভিযানের পরিকল্পনা করেছেন গোয়েন্দারা।

ইতোমধ্যে পুলিশের গোয়েন্দা শাখা(ডিবি) এর সদস্যরা এই চক্রের সঙ্গে সম্পৃক্তদের একটি নতুন তালিকা প্রস্তুত করেছেন। ১৫ জনের ওই তালিকায় নাম রয়েছে বিমানের একজন ক্যাপ্টেন থেকে শুরু করে দুই জন ফ্লাইট স্টুয়ার্ডেরও।

ডিবি’র একজন তদন্তকারী জানান,এরইমধ্যে তারা ওই ১৫ জনের ঠিকানা এবং যাবতীয় সব তথ্য সংগ্রহ করেছে। শুক্রবার রাতে বা শনিবার সকালেই এই অভিযান শুরু হতে পারে। এ ব্যাপারে কাউকে রেহাই দেওয়া হবে না বলেও জানান ওই ডিবি কর্মকর্তা।

ডিবি কর্মকর্তারা বলছেন,তারা মোটামুটি ৪০ জনের একটি তালিকা প্রস্তুত করেছেন। এই তালিকায় বিমান কর্মকর্তারা ছাড়াও কিছু বহিরাগত মানুষ ও মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীও রয়েছেন। এসব ব্যবসায়ীরা অারব অামিরাতসহ বিভিন্ন দেশের চোরাকারবারীদের কাছ থেকে অর্থ নিয়ে অাসেন দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের দেওয়ার জন্য। রা

জানা গেছে,গোয়েন্দারা প্রাথমিকভাবে সোনা চোরাচালানের সঙ্গে যুক্ত পুরো চক্রটির হদিস বের করতে চাইছেন। তবে ওই সব দুর্নীতিগ্রস্ত কর্মকর্তারা কালো টাকার বিনিময়ে যে অবৈধ সম্পত্তি অর্জন করেছেন সে বিষয়ে তারা এখনো কোনও কাজ করছেন না

 

আরো দেখুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের