পথ দেখাচ্ছেন মুশফিক–মাহমুদউল্লাহ

0fbc93fa2c4560b50c10774210a088e3-Shakib-out-3মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ৩২ রানে ৪ উইকেট পড়ে যাওয়ার পর বিপর্যয় সামাল দিচ্ছে মু​শফিকুর রহিম-মাহমুদউল্লাহর পঞ্চম উইকেট জুটি। ৩০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১১৮ রান।
মুশফিক-মাহমুদউল্লাহর অবিচ্ছিন্ন পঞ্চম উইকেট জুটিতে এসেছে ৮২ রান। ৫১ বল খেলে মুশফিক তুলে নিয়েছেন ক্যারিয়ারের ১৮তম ফিফটি। বাংলাদেশ দলের উইকেটরক্ষক অপরাজিত আছেন ৫৩ রানে। অপরাপ্রান্তে মাহমুদউল্লাহ ২৯ রানে।
১৪ রানে নেভিল মাদজিভার ভেতরে ঢোকা বলে এলবিডব্লিউর শিকার হয়ে ফিরেছেন এনামুল। গত ম্যাচে মাত্র পাঁচ রানের জন্য সেঞ্চুরি ফসকেছিল এনামুলের। আজ এই ডানহাতি ওপেনার করলেন ৫ রান! তামিম ফিরেছেন সলোমন মায়ারের বল তুলে মারতে গিয়ে। ফেরার আগে করলেন ১৬ রান। কিছুক্ষণ পর মাদজিভার বলে ফিরেছেন ইমরুল কায়েসও। ফেরার আগে তাঁর সংগ্রহ ৫ রান। মায়ারের বলে সাকিব আল হাসান ফিরেছেন মাত্র ১ রানে ।
প্রথম পাওয়ার প্লে তেমন কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। এ সময়ে উঠেছে মাত্র ৩০ রান, হারিয়েছে ১ উইকেট। শুরুতে বাংলাদেশের রানের চাকা ধীরগতিতে ঘুরলেও মুশফিক-মাহমুদউল্লাহর দৃঢ়তায় বাড়ছে।

আরো দেখুন

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা