তালা হাসপাতালের এক্সরে মেশিনটি ১মাস যাবত অচল ঃ চিকিৎসা সেবা ব্যাহত

আব্দুল মতিন ॥ তালা(সাতক্ষীরা)সংবাদদাতা :
সাতক্ষীরা তালা উপজেলা ৫০ শর্য্যা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্সরে মেশিনটি ১মাস যাবত অচল হয়ে পড়ে থাকায় চিকিৎসা সেবা কার্যক্রম দারুন ভাবে ব্যাহত হচ্ছে। ১৯৮৪ সালে সাবেক তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত্রে প্রচেষ্টায় জার্মান সিমেন্স কোম্পানীর তৈরীকৃত এ্যানালগ এক্সরে মেশিনটি তালা হাসপাতালে স্থাপিত হয়। দীর্ঘ ২৭ বছর যাবত চালু থাকা এক্সরে মেশিনটি ইতিপূর্বে কয়েকবার অচল হয়ে পড়ায় মেরামতান্তে কোনরকমে জোড়াতালি দিয়ে কাজ চলছিল। কিন্তু গত ২৬ অক্টোবর ২০১৪ তারিখে এক্সরে মেশিনটির “পিকচার টিউব” সম্পূর্নরুপে নষ্ট হয়ে যাওয়া দরিদ্র্য জনগোষ্ঠীর প্রত্যাশিত চিকিৎসা সেবা প্রদান বন্ধ হয়ে গেছে।
এক্সরে মেশিনটি বিকল হয়ে পড়ে থাকার বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ এএসএম জাহিরুল হাসানের নিকট জানতে চাইলে তিনি বলেন, এক্সরে মেশিনটি যান্ত্রিক ত্রুটির কারনে ১ মাস পূর্বে অচল হয়ে পড়লে, তৎক্ষনাত উদ্ধার্তন কর্তৃপক্ষকে অফিসিয়ালি চিঠিপত্র দ্বারা অবহিত করা হয়েছে। সে মোতাবেক খুলনা থেকে একজন প্রকৌশলী মেশিনটি সরেজমিনে পর্যাবেক্ষনও করেছেন। তথাপি গত ১ মাসের ব্যবধানে মেশিনটি মেরামত না করার কারনে চিকিৎসা সেবাকাজ ব্যাহত হচ্ছে বলে তিনি জানান। এ প্রসঙ্গে গত ৬ সেপ্টেম্বর ২০১৪ তারিখে তালা উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি এ্যাডঃ মুস্তফা লুৎফুল্লাহ- এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির সভায় আধুনিক চিকিৎসা সেবা প্রদানে কমিটির সদস্য সচিব ইউএইচএফপিও ডাঃ হাসান একটি ডিজিটাল এক্সরে মেশিন সরবরাহের জন্য সভায় প্রস্তাব করেন। প্রস্তাবিত দাবীটি অত্র সভায় সর্বসম্মতিক্রমে গৃহিত হয় এবং কমিটির সভাপতি এমপি মহোদয়ের মাধ্যমে একটি ডিজিটাল এক্সরে মেশিন সরবরাহের জন্য মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর সুদৃষ্টি দাবী করেন সংশ্লিষ্ট কমিটি। এতদাসত্ত্বেও গত ১ মাসের ব্যবধানে অচলায়তন পড়ে থাকা পূর্বের এ্যানালগ মেশিনটির “পিচকার টিউব” একদিকে যেমন মেরামত করা হয়নি, অন্যদিকে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় প্রস্তাবিত ও দাবীকৃত ডিজিটাল এক্সরে মেশিনটিও সরবরাহ পায়নি। সঙ্গত কারনেই তালা হাসপাতালের এক্সরে মেশিন অভাবে চিকিৎসা সেবা প্রদান করা সম্ভব হচ্ছে না। জনগুরুত্বপূর্ন আলোচ্য বিষয়টি জরুরী বিবেচনায় নিয়ে তালা হাসপাতালে এক্সরে সার্ভিচ চালু করতে স্বাস্থ্য বিভাগের উদ্ধার্তন কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানিয়েছেন চিকিৎসা প্রত্যাশী ভূক্তভোগী তালাবাসী।

আরো দেখুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের