আব্দুল মতিন ॥ তালা(সাতক্ষীরা)প্রতিনিধি:
চরম অনিয়ম ও অব্যব¯’াপনার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির বার্ষিক সভা। লক্ষ টাকা ব্যয়ে এ অনুষ্ঠানে আগত অতিথি ও সাধারন সদস্যরা কর্তৃপক্ষের চরম অবমূল্যায়নে অসন্তোষ প্রকাশ করেছেন। সংশ্লিষ্ট সূত্র মতে, বৃহস্পতিবার সকাল ৯টায় অনুষ্ঠান শুর“ হওয়ার কথা থাকলে শুর“ হয় সকাল সাড়ে ১১টায়। আমন্ত্রিত গ্রাহক ও অতিথি’র জন্য ছিল না উপর্যু বসার ব্যব¯’া। ছিল না তেমন কোন আপ্যায়নের ব্যব¯’া। অনেকটা দায়সারা গোছের অনুষ্ঠান করে লক্ষ টাকা আতœসাত করার অভিযোগ উঠেছে জেনারেল ম্যানেজারসহ উর্দ্ধতন কর্মকর্তাদের বির“দ্ধে। কয়েক জন গ্রাহক কে সান্তনা পুরস্কার দেওয়া হলেও সেটা অতি নিন্মমানের কম মূল্যের। এদিকে ¯’ানীয় পাটকেলঘাটা প্রেসক্লাবের সাংবাদিকদের কার্ড দিয়ে আমন্ত্রণ জানানো হয়। কিন্ত সাংবাদিকদের জন্য বসার কোন ব্যব¯’া না থাকায় তারা অনুষ্ঠান বয়কট করে সভা ¯’ল ত্যাগ করেন। পরে এক জর“রী সভা করে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির সকল সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার সিধান্ত নেওয়া হয়। অন্য দিকে গ্রাহকদের অভিযোগ তাদের টাকায় সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি প্রতিবছর বার্ষিক এ সভা করলেও গ্রাহকদের যথাযথ মূল্যায়ন করা হয় না। তাদের সাথে কর্মকর্তারা চরম অপমানসুলভ আচরণ করেন। দুপুরের নাস্তার প্যাকেট দিলেও সেটা পর্যাপ্ত না থাকায় অনেক গ্রাহককে খালি হাতে ফিরে যেতে দেখা গেছে। তাদের প্রশ্ন- আমাদের টাকায় বছরে একবার অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েও এভাবে অপমান অবমূল্যায়ন করা কারো কাম্য হতে পারে না। কর্তৃপক্ষ দায়সারা অনুষ্ঠান করে লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার হীন মানসিকতার ধিক্কার জানিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহক ও সদস্য বৃন্দরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *