এনায়েত মজুমদার, চাঁদপুর প্রতিনিধি- চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদ নির্বাচন আগামী ৪ দিন পরই ২৩ ডিসেম্বর। প্রার্থীরা প্রচার-প্রচারণায় দারুণ ব্যস্ত। ইতোপূর্বে দু’বার নির্বাচনের তারিখ ঘোষণা করা হলেও সীমানা নির্ধারণ সংক্রান্ত মামলার কারণে প্রথম দফায় নির্বাচন হয়নি। দ্বিতীয় দফায় বন্যার কারণে নির্বাচন ¯’গিত করা হয়। অবশেষে আইনী জটিলতার অবসান ঘটিয়ে ২৩ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হতে যা”েছ। নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বনিদ্বতা করছেন, আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নূর হোসেন পাটওয়ারী (দোয়াত-কলম), স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান কায়কোবাদ চুন্নু মিয়া সরকার (কাপ-পিরিচ), আওয়ামী লীগ নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান মিয়া (মোটরসাইকেল), বিএনপি সমর্থিত প্রার্থী সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হারুন-অর-রশিদ পাটওয়ারী (আনারস) এবং বিএনপির নেতা এ্যাডভোকেট মোখলেছুর রহমান (ঘোড়া)। ভাইস চেয়ারম্যান পদে (পুরুষ) আওয়ামী লীগ সমর্থিত মো. সোহেল হাওলাদার (উড়োজাহাজ), স্বতন্ত্র মো. কবির হোসেন (চাপকল), মো. মনির সরকার (বই), মো. ফজলুর রহমান (চশমা) এবং ভাইস চেয়ারম্যান পদে (মহিলা) আওয়ামী লীগ সমর্থিত সেলিনা আক্তার শেফালী (হাঁস) ও বিএনপি সমর্থিত মাকছুদা বেগম (ফুটবল) নির্বাচনে প্রতিদ্বনিদ্বতা করছেন। সরেজমিন ঘুরে দেখা গেছে, প্রার্থীদের সমর্থনে তাদের লোকজন ভোর থেকে শুরু করে রাত পর্যন্ত দরজায় দরজায় গিয়ে ভোট চা”েছন। মাইকিং করেও ভোট চা”েছন তাদের কর্মীরা। এমনকি দলীয় প্রার্থীকে বিজয়ী করার জন্য জেলা নেতৃবৃন্দ হাইমচরে অব¯’ান নিয়ে গণসংযোগ চালিয়ে যা”েছন। প্রতিদিন ভোর থেকে শুরু করে প্রার্থীরা উপজেলার প্রত্যন্ত অঞ্চলে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোট চা”েছন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, নির্বাচন সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে ব্যাপক প্র¯‘তি নেওয়া হয়েছে। Post navigation দেশের উত্তরাঞ্চলে বয়ে যাচ্ছে মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ সারাদেশে মাধ্যমিক স্কুলে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত