তারেক রহমানের শাস্তির দাবিতে গাইবান্ধায় মানববন্ধন বিক্ষোভ

Gai-Photo-Pic-01333
আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তি ও বিরূপ মন্তব্য করায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শাস্তির দাবিতে সোমবার গাইবান্ধায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদানের কর্মসূচী পালিত হয়। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মুক্তিযোদ্ধা সংসদ গাইবান্ধা জেলা ইউনিট কমান্ড এই কর্মসূচী পালন করে। শহরের ডিবি রোডে অনুষ্ঠিত এই মানববন্ধনে জেলার সর্বস্তরের মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক মানুষ অংশ গ্রহণ করেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সাবেক এমপি ওয়ালিয়ার রহমান রেজা, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট সৈয়দ শামস-উল আলম হীর“, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মাহামুদুল হক শাহজাদা ও নাজমুল আরেফীন তারেক প্রমুখ। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি হস্তান্তর করেন। বক্তারা অবিলম্বে তারেক রহমানের বির“দ্ধে রাষ্ট্রদ্রোহীতার মামলা দায়ের করে তাকে অবিলম্বে গ্রেফতার করে বিদেশ থেকে নিয়ে আসা এবং বিচারের সম্মুখীন করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের