চাঁদপুরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

এনায়েত মজুমদার,চাঁদপুর প্রতিনিধি-
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ গ্রামে হোসেন বেপারী (৬০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গ্রামের মসজিদে বুধবার ভোরবেলা ফজরের নামাজ আদায় করতে যাওয়ার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হন হোসেন বেপারী। তিনি সাহেবগঞ্জের মৃত হালিম বেপারীর ছেলে। তিনি চার ছেলে ও এক মেয়ের জনক।
গ্রামের ওই মসজিদের মুসল্লি কাশেম মিয়া জানানা, প্রতিদিন ভোরবেলা হোসেন বেপারী মসজিদে নামাজ পড়তে আসেন। আজ তাকে না দেখে অনেকেই খোঁজাখুঁজি করেন। নামাজ শেষে বাড়ি যাওয়ার সময় রাস্তার পাশের জঙ্গলে গোঙানির আওয়াজ শুনে দেখি, রক্তাক্ত অব¯’ায় পড়ে রয়েছেন হোসেন বেপারী। পরে প্রথমে তাকে ফরিদগঞ্জ উপজেলার একটি হাসপাতালে এবং পরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যাই। সকাল ১১টার দিকে তিনি মারা যান।
নিহতের ছেলে সাইফুল বেপারী বলেন, ঘটনার খবর শুনে আমরা ফরিদগঞ্জ হাসপাতালে ছুটে আসি। আমার বাবা মৃত্যুর আগে হামলাকারীদের মধ্যে আব্দুল্লাহ, আমির, মিজান, নেয়ামত, রবিউল, সানাউল্লাহ ও ফিরোজ মেম্বারসহ আরও বেশ কয়েকজনের নাম বলেছেন। তারা তাকে কুপিয়ে ঝোপে ফেলে দেয়।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক জানান, নিহতের শরীরে এলোপাতাড়ি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মারাত্মক জখমসহ তার বাম হাতের কিছু অংশ শরীর থেকে বি”িছন্ন হয়ে গেছে। তবে এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। লাশ উদ্ধার করে চাঁদপুরের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় মামলার প¯‘তি চলছে বলে জানিয়েছেন।

আরো দেখুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের