শীতকালীন রোগবালাই আপনাকে থেকে দূরে রাখবে ঘুমানোর আগের যে ৫টি কাজ!

ছবি- একটু অন্যরকম প্রতিকী
ছবি- একটু অন্যরকম প্রতিকী

শীতকালে রোগবালাই একটু বেশিই আক্রমণ করে। ঠাণ্ডার সমস্যা, সর্দি, কাশি, অ্যাজমা, চর্মরোগের মতো সমস্যা এ ঋতুতেই বেশি দেখা দেয়। দৈনন্দিন কাজে একটুখানি পরিবর্তন, একটুখানি নিজের খেয়াল রাখা – তাতেই থাকা সম্ভব সুস্থ। ঘুমানোর আগে করুন অতি সাধারণ ৫টি কাজ, আর থাকুন শীতকালীন রোগবালাই থেকে দূরে।

১. বিছানা ঝাড়ুন

শীতের দিনে বিছানায় লেপ, কম্বল ইত্যাদি ভারী ভারী জিনিস থাকে বলে বিছানা অতটা পরিষ্কার করা হয় না। ঘুমানোর আগে বিছানা ভালোমতো ঝেড়ে তারপর ঘুমাতে যান। এতে ধুলোময়লা দূর হবে বলে শ্বাসকষ্ট ও অ্যালার্জিজনিত সমস্যাগুলোর হাত থেকে রক্ষা পাবেন।

২. লেবু খান

রাতের খাবার খাওয়ার ১০ মিনিট পর একটি পুরো লেবুর রস খান। এটা খেতে পারেন শরবত করে অথবা অন্য যেকোনো উপায়ে। এতে পাবেন পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি, যা শীতকালে আপনার ত্বক রাখবে সুন্দর, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এবং ঠাণ্ডাজনিত সমস্যা যেমন হাঁচি, কাশি, সর্দি দ্রুত সারাতে সহায়তা করবে।

৩. দাঁত ব্রাশ করুন

শীতকালে পানি তুলনামূলক কম পান করা হয় বলে মুখে ব্যাকটেরিয়ার পরিমাণ বেড়ে যায়। রাতে শোবার আগে অবশ্যই দাঁত ব্রাশ করুন। সতেজতা নিয়ে ঘুমাতে যাবেন আবার দাঁত ও মুখও থাকবে সুস্থ।

৪. গরম পানি পান করুন

ঘুমাতে যাবার আগে এক গ্লাস উষ্ণ গরম পানি পান করুন। এতে আপনার মেটাবলিজমে হার বাড়বে ও খাবার সুষ্ঠুভাবে হজম হবে। বদহজম ও কোষ্ঠকাঠিন্যের হাত থেকে রক্ষা পাবেন।

৫. ত্বকের যত্ন নিন

শীতকালের ত্বক আর্দ্রতা হারায় বলে ত্বকের একটু বাড়তি যত্নের প্রয়োজন হয়। ঘুমাতে যাবার আগে উষ্ণ গরম পানি দিয়ে হাত-মুখ ধোন। গ্লিসারিন, লোশন বা ক্রিম ব্যবহার করে ময়েশ্চারাইজিং করুন। আপনার ত্বক শীতের রুক্ষতাতেও থাকবে সতেজ। বিভিন্ন চর্মরোগ ও অ্যালার্জি থেকে থাকবেন দূরে।

তথ্যসূত্র: ক্যানভাস ও সানন্দা

আরো দেখুন

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা