বেনাপোল সীমান্ত থেকে গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

137050-640x480রুবেল আহম্মেদ, বেনাপোল প্রতিনিধি (যশোর): যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত থেকে আজিজুর (৩২) নামে বাংলাদেশি এক গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে বিএসএফ। মঙ্গলবার ভোরে বেনাপোল সীমান্তের অপরদিকে ভারতের আংরাইল ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। আটক গরু ব্যবসায়ী পোর্টথানাধীন পুটখালী ইউনিয়নের সিবনাথপুর গ্রামের চাঁদ আলীর ছেলে। স্থানীয় গরু ব্যবসায়ীরা জানায়, সীমান্ত পথে ভারত থেকে গরু আনার জন্য ওই গরু ব্যবসায়ী পুটখালী সীমান্তে ভারতীয় ইছামতি নদীর ধরে দাড়িয়ে ছিল। এসময় বিএসএফ সদস্য তাকে ধাওয়া করে ধরে নিয়ে যায়। পরবর্তীতে তাকে পিটিয়ে জখম করে আহত অবস্থায় ২৪ পরগনার গাইঘাট থানা পুলিশের হাতে তুলে দেয়। বিষয়টি বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবিকে জানানো হয়েছে। ২৩ ব্যাটালিয়ন বর্ডার গার্ড বিজিবির পুটখালী ক্যাম্পের সুবেদার আব্দুল হক আটকের বিষয়টি স্বীকার করেছেন।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের