জরুরি অবস্থা জারির পরিস্থিতি সৃষ্টি হয়নি : প্রধানমন্ত্রী

pm_67706প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিরোধী জোটের সহিংসতা বন্ধে জরুরি অবস্থা জারির পরিস্থিতি সৃষ্টি হয়নি। দেশের জনগণ আমাদের সঙ্গে আছেন। তাদের সঙ্গে নিয়ে আমরা পরিস্থিতির মোকাবিলা করব।’
বুধবার জাতীয় সংসদে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরীর এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী একথা বলেন।
নাসিমা ফেরদৌসীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, গত জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে বিএনপি-জামায়াত কোনো কারণ ছাড়াই অবরোধ-হরতালের নামে নিরীহ মানুষের ওপর বোমা নিক্ষেপ করে নৃশংসভাবে পুড়িয়ে মারছে। বাস, ট্রেন আর লঞ্চে আগুন দিয়ে সরকারি-বেসরকারি সম্পদের ক্ষতি করছে। ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে আহত ব্যক্তিদের পোড়া চামড়ার গন্ধ আর তাদের আহাজারি যেকোনো মানুষের মনে দাগ কাটবে। তা সত্ত্বেও বিএনপি-জামায়াত সন্ত্রাসী কার্মকাণ্ড চালাচ্ছে। ১৫ লাখ পরীক্ষার্থীকে জিম্মি করে নাশকতা করছে।
প্রধানমন্ত্রী বলেন, জনগণের জানমালের নিরাপত্তা বিধানে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। নাশকতাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সহিংসতার সঙ্গে জড়িত ও এর হুকুমদাতাদের আইনের আওতায় আনতে ব্যবস্থা নেওয়া হয়েছে। নাশকতার পরিকল্পনকারী ও মদদদাতাদের তালিকা করে গ্রেপ্তার করার জন্য পুলিশ ও গোয়েন্দা সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ, র‌্যাব ও বিজিবি যৌথ অভিযান পরিচালনা করছে। নাশকতার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের বিরুদ্ধে মামলার পর গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হচ্ছে। গোয়েন্দা সংস্থা সম্ভাব্য নাশকতাকারীদের অবস্থান শনাক্ত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করছে। নাশকতার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের গ্রেপ্তারে কমিউনিটি পুলিশের সহযোগিতা নেওয়া হচ্ছে। সরকার আহত-নিহত ব্যক্তিদের পরিবারের সহযোগিতায় ও চিকিৎসার পদক্ষেপ নিয়েছে।
প্রশ্নোত্তর পর্বের আগে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি