সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মানববন্ধন আই সি সি’র পক্ষপাতদুষ্ট আচারনে

অষ্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত আইসিসি ক্রিকেট বিশ্বকাপ-২০১৫ বাংলাদেশ বনাম ভারত কোয়াটার-ফাইনাল ম্যাচে আইসিসি ও আম্পায়ারদের পক্ষপাতিত্বের বিরুদ্ধে মানববন্ধন করেছে বাংলাদেশের সকল প্রাইভেট বিশ্ববিদ্যালয়।

আজ শনিবার বিকেল ৪ টা ৩০ মিনিটে রাজধানীর ধানমন্ডি ১৫ নম্বরে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগ এর উদ্যোগে সকল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট প্রেমী ছাত্রছাত্রীরা এই আয়োজন করে।প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আয়োজন হলেও এখানে সকল শ্রেণীর ছাত্রছাত্রী ও ক্রিকেট প্রেমী হাজার হাজার মানুষ অংশ নেয় এই মানববন্ধনে।
মানববন্ধন এর মূল প্রতিপাদ্য ছিল আইসিসি ও আম্পায়ারদের ভারত প্রীতি নিয়ে ।ক্রিকেটকে বলা হয়ে থাকে ভদ্রলোকের খেলা । কিন্তু এই খেলার মধ্যে কেন রাজনীতি আসবে ।মানববন্ধনে অবস্থানরত প্রায় সকলের হাতে ছিল বিভিন্ন লেখা সম্বলিত ফেস্টুন ও ব্যানার।
ফেস্টুন ও ব্যানারে ছিল আইসিসি’র পক্ষপাতিত্ব নিয়ে বিভিন্ন ধরনের উক্তি ।

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ৫৩ব্যাচের অরবিন হাসান অনিক জানান,তৃতীয় বিশ্বের আধুনিক সময়ে তথ্য-প্রযুক্তির কল্যাণে পুরো ক্রিকেট বিশ্ব দেখেছে বাংলাদেশ ক্রিকেট টাইগারস অধিনায়ক মাশরাফির এলবিডব্লিউ’র আবেদন এবং পরে টিভি আম্পায়ারের কাছে তার এই আবেদনটির রিভিউ। কোটি কোটি ক্রিকেট ভক্ত অবলোকন করেছে টাইগারস ডিপেন্ডেবল ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদকে অবৈধভাবে কিভাবে আউট করা হয়েছে। ক্রিকেট প্রেমীরা অবাক হয়ে দেখেছে, বাংলাদেশ দলের নির্ভরযোগ্য বোলার ও ক্রিকেট বিশ্বকাপ’১৫ এর চমৎকার পারফরম্যান্স করা রুবেল হোসেনকে কিভাবে উইকেট থেকে বঞ্চিত করা হয়েছে।সরকারি গ্রাফিক আর্ট ইন্সিটিউট এর ৪র্থ বর্ষের ছাত্র ইকবাল কোহিনুরের কাছে এই আয়োজনের ব্যাপারে জানতে চাইলে তিনি প্রথম নিউজকে জানান, তারা এখানে আইসিসি’র পক্ষপাতিত্বের বিরোধিতা করতে এসেছেন।তিনি আরোও বলেন ভারতের বিপক্ষে বাংলাদেশ হারেনি; হেরেছে ক্রিকেট বিশ্ব! বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ’র সাংবাদিকতা বিভাগের ছাত্র জারিপ আহমেদ জানান, এই আয়োজনের মাধ্যমে হয়তো তারা বিশ্বকাপের সেই কাঙ্ক্ষিত খেলা ফিরে পাবে না। কিন্তু ক্রিকেট বিশ্ব অনেকটা সচেতন হবে।

আমরা মনেকরি, আম্পায়ারদে একের পর এক বিতর্কিত ও ভারতপ্রীতি সিদ্ধান্তের কারণে বিশ্ব ক্রিকেট ভক্তরা যেমন হতাশ হয়েছে, তার চেয়েও বেশী মর্মাহত ও আত্মবিশ্বাস হারিয়েছে ক্রিকেট টাইগাররা। REPORT:Jamilur Rahman

আরো দেখুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের