বিসিবি আইসিসির কাছে আপত্তি জানিয়েছে

ভারতের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে বাংলাদেশ ‘বিতর্কিত’ আম্পায়ারিংয়ের শিকার হওয়ায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে (আইসিসি) আনুষ্ঠানিক আপত্তি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী জানান, বাংলাদেশের কোয়ার্টার-ফাইনাল ম্যাচে আম্পায়ারের কয়েকটি সিদ্ধান্তের ব্যাপারে আপত্তির কথা ম্যাচের পরদিনই আইসিসিকে জানিয়েছে বিসিবি।

এর আগে মেলবোর্নে বিসিবি সভাপতি নাজমুল হাসান জানান, আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্তের বিরুদ্ধে বিসিবি কোনো রিভিউর আবেদন করবে না। তবে এর বিরুদ্ধে আইসিসির কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হবে।

বৃহস্পতিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে কোয়ার্টার-ফাইনালে ভারতের কাছে ১০৯ রানে হারে বাংলাদেশ। সেই ম্যাচে রুবেল হোসেনের ‘নো’ বল আর মাহমুদুল্লাহর আউট নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে।

ভারতের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে রুবেল হোসেনের ‘নো’ বলের ব্যাপারে তৃতীয় আম্পায়ারের সহায়তা না নেয়ায় মাঠের দুই আম্পায়ারের সমালোচনা করেন নাজমুল হাসান।

তিনি জানান, রুবেলর উইকেট ‘নো’ বলের কারণে বাতিল হওয়ার আগ পর্যন্ত ম্যাচ বাংলাদেশের অনুকূলে ছিল। কিন্তু আম্পায়ারের ভুলে বাংলাদেশের খেলোয়াড়রা স্তম্ভিত হয়ে পড়েন। এরপর বাংলাদেশ খেলার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

‘নো’ কল্যাণে বেঁচে যাওয়া রোহিত শর্মার শতকে বাংলাদেশকে হারিয়ে সেমি-ফাইনালে পৌঁছায় ভারত।

সেই ম্যাচেই মাহমুদুল্লাহর আউটের ব্যাপারে আম্পায়ারের সমালোচনা করেন বাংলাদেশের সাবেক অধিনায়করাও। REPORT:Jamilur Rahman

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের