ফেসবুকের ফ্রি ইন্টারনেট ২১শে এপ্রিল থেকে

FBএপ্রিলের ২১ তারিখে বাংলাদেশে চালু হতে যাচ্ছে ফেসবুকের বিনামূল্যের ইন্টারনেট সেবা। ফেসবুকের বিনামূল্যের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ইন্টারনেট ডট অর্গ এই সেবা দিতে যাচ্ছে।

২১শে এপ্রিল সকাল ১০টা ৩০ মিনিটে ইন্টারনেট ডট অর্গ-এর এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ফেসবুকের ভাইস প্রেসিডেন্ট ক্রিস। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ভবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ফেসবুক ইন্ডিয়ার পরিচালক আঁখি দাস।

বিনামূল্যের এই ইন্টারনেট ব্যবহার করে জাতীয় তথ্য বাতায়ন, ফেসবুক, উইকিপিডিয়া প্রভৃতি ওয়েবসাইট বিনামূল্যে ব্রাউজ করা যাবে। ব্রাউজ করার জন্য এসব সেবার অ্যাপ কিংবা ওয়েব ব্রাউজার, দুটিই ব্যবহার করা যাবে।

বিশ্বের বিভিন্ন উন্নয়নশীল দেশে বিনামূল্যের ইন্টারনেট সেবা পৌঁছে দিতে কাজ করছে ইন্টারনেট ডট অর্গ। চলতি বছরের মধ্যেই ১০০টি দেশে এই সেবা চালু করার পরিকল্পনা রয়েছে সংস্থাটির।

আরো দেখুন

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা