জাতীয় চলচ্চিত্র দিবসেও রেডিও স্বদেশ!

chilochitro_dibos_swadeshnews24বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৭ সালের এই দিনে তদানীন্তন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) গঠনের প্রস্তাব উত্থাপন করেন। এই দিনকে স্মরণ করে ২০১২ সালে প্রথমবার জাতীয় চলচ্চিত্র দিবস উদ্যাপন করা হয়। সেই ধারাবাহিকতায় এ বছরও উদ্যাপন করা হবে দিনটি; সেই সঙ্গে উদ্যাপিত হবে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) প্রতিষ্ঠা দিবসও। এ উপলক্ষে আজ শুক্রবার সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা বাণী দিয়েছেন। এফডিসি ও শিল্পকলা একাডেমিতে পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

swadeshnews24_radioswadesh_rjদিনব্যাপী থাকছে শোভাযাত্রা, চলচ্চিত্র মেলা, স্থিরচিত্র প্রদর্শনী, সেমিনার, চলচ্চিত্র প্রদর্শনী, স্মরণিকা প্রকাশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ সকাল ১০টায় এফডিসিতে অনুষ্ঠানের উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এ সময় বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এ অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হয় রেডিও স্বদেশ ডট নেট এ । চলচ্চিত্র দিবস উপলক্ষে আজ ভিড় করেন অনেক ইচ্ছুক জনতা । পর্দায় দেখা অনেক নায়ক , নায়িকা , এমনকি খলনায়ককে দেখবেন চোখের সামনে । এই সুযোগ হাত ছাড়া করে নি চলচ্চিত্র প্রেমী এই মানুষ গুলো । তারা স্বদেশ নিউজ ২৪ কে জানান , তারা চলচ্চিত্রকে ভালবাসেন । তারা জানা আমাদের দেশে জেনো সেই মানের চলচ্চিত্র বানানো হয় । যাতে করে আবার আমরা সবাই পরিবার পরিজনকে নিয়ে এক সাথে সিনেমা দেখতে পারি । নায়কদের মধ্যে আমাদের চোখে পরে এই প্রজন্মের আলোচিত নায়ক বাপ্পিকে । ভক্তদের সাথে ফটো তুলতে ব্যস্ত ছিলেন তিনি । সেই পর্ব শেষে করে স্বদেশ নিউজ ২৪ এর সাথে এক আলাপনে তিনি জানান , এই দিবস তিনি তারা অনুভূতি গুলো । ভালই লাগে সবাই মিলে এক সাথে আড্ডা দিতে , গল্প করতে ।

bappy_swadeshnews24সিনিয়র অভিনেত্রী নতুনকে পাওয়া যায় বাপ্পির পাশে । তিনিও বেশ ব্যস্ত ছিলেন ফটো শুট নিয়ে । নতুন জানান , চলচ্চিত্রের মান উন্নয়ন হচ্ছে । ভাল ছবি হলে দর্শক অবশ্যই সিনেমা দেখতে আসবে সিনেমা হলে । মাননীয় প্রধান মন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন , তিনি জেনো আমাদের দিকে একটু মুখ তুলে চান । এই পরিস্থিতিতে কেউ ই নিরাপদ নয় ।

producer_khokon_swadeshnews24এরপরে দেখা মিলে পরিচালক জনাব বাইদুল আলম খোকন এর । তিনি জানান , এই রকম দিন গুলো থাকলে ভালই লাগে ।পরিবার এর সব সদস্য এক সাথে মিলিত হতে পারি ।

don_swadeshnews24সর্বশেষে দেখা মিলে খলনায়ক ডন এর । তিনি কথা বলেন স্বদেশ নিউজ ২৪ এর সাথে আর জানালেন , দেশের ভাল মানের সিনেমা নির্মাণ করা হচ্ছে । আমরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করচ্ছি । তিনি আশাবাদী দর্শক এবার হল মুখী হবে । এছাড়া যেতে যেতে পরিচালক কাজী হায়াত স্বদেশ নিউজ ২৪ কে জানান , দেশ চলচ্চিত্র উন্নয়নে সবাইকে এক হয়ে কাজ করতে হবে । দেশের চলচ্চিত্র দেশের প্রতিচ্ছবি । দেশকে ভালবাসলে দেশের চলচ্চিত্রকে ভালবাসতে হবে । এরপর এফডিসি থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় ।

kazi_hayat_swadeshnews24এতে অংশ নেন চলচ্চিত্রশিল্পী ও কলাকুশলীরা। বেলা ১১টায় এফডিসি ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভের যৌথ আয়োজনে ‘ডিজিটাল চলচ্চিত্র: সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয় । সন্ধ্যায় এফডিসি চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয় । পাশাপাশি চলেছে মেলা। দিবসটি উদ্যাপনে গণযোগাযোগ অধিদপ্তরের আওতাধীন

cholochitro dibosজেলা তথ্য অফিস জেলায় জেলায় শোভাযাত্রা ও বিনা মূল্যে চলচ্চিত্র প্রদর্শন করেছে । শিল্পকলা একাডেমির উদ্যোগে আজ বেলা তিনটায় একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে বাংলা চলচ্চিত্রের পোস্টার ও প্রয়াত চলচ্চিত্র ব্যক্তিত্বদের প্রতিকৃতি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। একাডেমির নন্দন মঞ্চে সন্ধ্যা সাড়ে ছয়টায় অনুষ্ঠিত হবে আলোচনা সভা ও চলচ্চিত্রের গান।

আরো দেখুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের