এখানেই শেষ নয়, বরং শুরু!- যাদু দেখাচ্ছেন তরুণ আলোকচিত্রী ও নির্মাতা আরিফ

arif_rj_saimur_swadesh.tvস্বদেশ নিউজ ২৪ ডটকম, সম্পাদনায় আরজে. সাইমুর: বর্তমান সময়ের সুপরিচিত মুখ তরুণ আলোকচিত্রী আরিফ আহমেদ। আমার এক বান্ধুবীর মুখেই আরিফের প্রশংসা শুনেছি কিন্তু দেখা হতো না হঠাৎ করেই ফোনে যোগাযোগ মাঝে মাঝে ফেসবুকে আড্ডা। আর আমরা হয়ে গেলাম ভাল বন্ধু। বন্ধুত্ব শুধু দেখা হলে আর আড্ডায় মেতে থাকা নয়। ভাল বন্ধুত্বের হবেই হবে জয়। তার প্রতিচ্ছবি আমরা দেখতে পাই আরিফ আহমেদের ফটোগ্রাফি দেখে। দেশের নাট্যাঙ্গন চলচ্চিত্রাঙ্গন, সঙ্গীতাঙ্গনের কিংবদন্তীতুল্য ব্যক্তিত্বদের ছবির পাশাপাশি সময়ের সব জনপ্রিয় তারকাদের ফটোগ্রাফিতে যার রয়েছে অনেক সুনাম। যদিও মডেল ফটোগ্রাফার নামকে খ্যাতি অজর্নন করলেও ন্যাচার ফটোগ্রাফিতে তার সব চেয়ে বেশি স্বাচ্ছন্দবোধ করে। ছবি তুলে ইতিমধ্যেই বেশ প্রশংসা কুড়িয়েছেন। কুষ্টিয়ার এই ছেলে ফটোগ্রাফির উপর ভারত থেকে ৪ বছরের গ্রাজুয়েমন সম্পূর্ণ করেছে।arif_rj_saimur_swadesh.tv_

ছবি তোলা পেশা নয় নেশায় পরিণত হয়েছে। আরিফ আহমেদ ইতিমধ্যেই নির্মাতার খাতায় নাম লিখেছেন। প্রতীক আহমেদ ও রুমানা ইসলাম এর মিউজিক ভিডিও নির্মান করেছেন। সম্প্রতি নিশিতা বড়–য়ার পুরো এ্যালবামের মিউজিক ভিডিও এর কাজ শেষ করলো আরিফ। আরিফ একটি জাতীয় দৈনিকে বিগত ৬ বছর ধরে ফটো জার্নালিস্ট হিসেবে দায়িত্বরত। এবার পহেলা বৈশাখে সোনারগাঁওয়ের জেসিআই আপটাউনে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে তিন তারকার বর্ষবরণের ছবি তুলেন আরিফ আহমেদ। ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার পর তা সর্বমহলে প্রশংসিত হয়।

জানার অদম্য আগ্রহে চঞ্চল মাহমুদ ফটোগ্রাফি স্কুল থেকে ডিপ্লোমা করেন। এখানেই শেষ নয়, বরং শুরু। ভারতের ওয়েস্ট বেঙ্গল ক্রিয়েটিভ ফটোজার্নালিস্ট ফোরামের আমন্ত্রণে ২০১০ এ দাজিংলিং, ২০১১ এ ভারতের গোয়ায় কর্মশালা করেছেন এবং বাংলাদেশে ফজলুল হক ইনস্টিটিউট অব মিডিয়া স্টাডিস থেকে সিনেমাটোগ্রাফির ওপর ডিপ্লোমা করছেন।

arif_rj_saimur_swadeshnews24_radioswadeshঢাকার অদূরে সোনারগাঁয়ের জেসিআই ঢাকা আপটাউনের আওতাভুক্ত একটি স্কুলের সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে পহেলা বৈশাখ পালন করেন তারকা অভিনেত্রী হাসিন রওশন, মেহজাবিন ও ভাবনা। তারকাদের ভিন্ন ধরনের এই উৎসবের মুহূর্ত নিজের ক্যামেরায় ধারণ করেন আরিফ আহমেদ। এই ছবিগুলো শুধু সবার প্রশংসায় কাড়ে নি দিয়েছে আন্তর্জাতিক সমাদরও। কেননা ইতিমধ্যেই আন্তর্জাতিক বেশকিছু সংস্থা আরিফ আহমেদকে তাদের সঙ্গে কাজ করার প্রস্তাবও দিয়েছেন। আরিফ তার বৈশাখি ছবিগুলো দিয়ে স্লাইডও বানিয়েছেন যার মাধ্যমে সবাই সবগুলো ছবি এক ক্লিকেই দেখতে পারেন।

Arif_award_Swadeshnews24এ প্রসঙ্গে আরিফ আহমেদ স্বদেশ নিউজ ২৪ ডট কমকে বলেন, ‘সত্যিই খুব ভাল লাগছে যে, আমার ছবিগুলো বেশ প্রশংসিত হয়েছে। এটা আমার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।’

উল্লেখ্য ‘আমিন জুয়েলার্স ওয়ার্ম ভ্যালি এ্যাওয়ার্ড-২০১১’ এ সম্মাননায় সম্মানিত হয়েছে আরিফ আহমেদ। ভারতের অন্যমেলা ম্যাগাজিনেও ছবিগুলো প্রকাশিত হবে বলে জানিয়েছেন আরিফ আহমেদ। আগামী মাসেও ভারতে যাওয়ার সম্ভাবনা আছে একটি শুটিং কথা আছে বলে জানান আরিফ।

Arif Ahmed Photography Facebook Page Link-

https://www.facebook.com/arifahmedphotography

আরো দেখুন

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা