রমজানে পবিত্র ওমরাহ পালনে ব্যর্থ অন্তত ২০ হাজার বাংলাদেশী

সৌদি আরবের নিষেধাজ্ঞার কারণে আসন্ন রমজানে পবিত্র ওমরাহ পালনে ব্যর্থ হচ্ছেন অন্তত ২০ হাজার বাংলাদেশী। অথচ ওমরাহ এবং রমজানের শেষ ১০ দিন পবিত্র মক্কা ও মদিনায় এত্বেকাফ পালনের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তারা।

হজ্ব এজেন্সিগুলো বলছে, ওমরাহ’র নামে রোহিঙ্গাদের পাচারের কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এক্ষেত্রে সরকারের শীর্ষ পর্যায় থেকে কূটনৈতিক তৎপরতা চালানোর পাশাপাশি গ্যারান্টি মানি বাড়িয়ে দিয়ে অচলাবস্থা নিরসনের অনুরোধ জানিয়েছেন হাব নেতারা।

হজ্ব এজেন্সিগুলোর তথ্য অনুযায়ী, প্রতি বছর বাংলাদেশ থেকে অন্তত ৮০ হাজার মানুষ সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করেন। এর মধ্যে শুধুমাত্র রমজান মাসেই ২০ হাজারের বেশি মানুষ ওমরাহ পালনের জন্য সৌদি আরব যান। ওমরাহ’র পাশাপাশি অনেকে রমজানের শেষ ১০দিন সেখানে এত্ত্বেকাফ পালন করেন।

কিন্তু ওমরাহ পালনের নামে মানব পাচারের অভিযোগে সৌদি আরব গত ৪ এপ্রিল থেকে বাংলাদেশে ভিসা দেয়া বন্ধ করে দেয়। এর ফলে ওমরাহ পালনে যেতে ইচ্ছুকদের মধ্যে হতাশা নেমে এসেছে।

চট্টগ্রামে তালিকাভুক্ত হজ্ব এজেন্সি রয়েছে ৯৪টি। হজ্ব এজেন্সিগুলো, ওমরাহ’র নামে যারা রোহিঙ্গাদের পাচার করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে।

রহমত উল্লাহ আল আমিন হজ্ব কাফেলার মালিক স উ ম আবদুস সামাদ বলেন, ‘অবৈধ রোহিঙ্গা এবং কিছু চাকরী প্রার্থীদের প্রেরণের মধ্য দিয়ে কিছু অসৎ ব্যবসায়ী বাংলাদেশে ওমরাহ’র স্বাভাবিক যাত্রাকে ব্যাহত করেছে। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

এ অবস্থায় ওমরাহ নিষেধাজ্ঞা কাটাতে কূটনৈতিক তৎপরতা চালানোর অনুরোধ জানিয়েছেন হাব নেতারা।

চট্টগ্রাম জেলা হাব সাধারণ সম্পাদক আজাহারুল ইসলাম চৌধুরী বলেন, ‘বাংলাদেশ সরকার অন্যান্য দেশের মতো কোন গ্যারান্টি বৃদ্ধি করে যদি আমাদেরকে সুযোগ করে দেয় তাহলে আমারে মনে হয় বাংলাদেশ থেকে মানুষ ওমরাহ পালন করতে যেতে পারবে।’

সম্প্রতি ৭ হাজার বাংলাদেশী ফেরত না আসার অভিযোগে ৫৬টি এজেন্সিকে কালো তালিকাভুক্ত করেছে সৌদি আরব।

আরো দেখুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের