ব্রাজিলের হারের হতাশায় নেইমারের লাল কার্ড

Neymar+01কলম্বিয়ার কাছে হারা ব্রাজিলের সমর্থকদের হতাশা বাড়িয়েছে নেইমারের লালকার্ড। ম্যাচের শেষ বাঁশি বাজার পর এই শাস্তি পাওয়ায় কোপা আমেরিকার পরের ম্যাচ তো বটেই, আরও দুই ম্যাচ নিষিদ্ধ হতে পারেন পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের সবচেয়ে বড় তারকা।
ব্রাজিলকে হারিয়ে টিকে রইল কলম্বিয়া
চিলির সান্তিয়াগোতে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে কলম্বিয়ার কাছে একমাত্র গোলে হেরে থামে ব্রাজিলের জয়রথ। ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে বলে হাত লাগিয়ে হলুদ কার্ড দেখেন নেইমার। একটু পরে হতাশায় বলে ঘুষি মেরেও পার পেয়ে যান বার্সেলোনার এই ফরোয়ার্ড।
ম্যাচের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই হতাশায় কলম্বিয়ার পাবলো আরমেরোকে লক্ষ্য করে বলে লাথি মারেন নেইমার। এরপরই বিবাদে জড়িয়ে যায় দুই দলের খেলোয়াড়রা। কলম্বিয়ার কার্লোস বাক্কা পেছন থেকে নেইমারকে ধাক্কাও মারেন।

ম্যাচ শেষে ফেরার সময় রেফারি ছুটে গিয়ে লাল কার্ড দেখান নেইমারকে। বাক্কাকেও পেতে হয় একই শাস্তি।

এমনিকেই পরপর দুই ম্যাচে দুই হলুদ কার্ড দেখায় ভেনেজুয়েলার বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচটি খেলতে পারতেন না নেইমার। ম্যাচ শেষে লাল কার্ড দেখায় আরও দুই ম্যাচ নিষিদ্ধ হতে পারেন তিনি। গত বিশ্বকাপে কলম্বিয়ার বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে হুয়ান সুনিগার মারাত্মক ফাউলে চোট পেয়ে পরের ম্যাচগুলো আর খেলতে পারেননি নেইমার। ব্রাজিল সেমি-ফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে হেরে যায়। তিন ম্যাচ নিষিদ্ধ হলে ব্রাজিল ফাইনালে উঠলেই কেবল এই টুর্নামেন্টে আবার মাঠে নামার সুযোগ পাবেন নেইমার।

আরো দেখুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের