পদ্মায় চরে আটকা ফেরি ৬ ঘণ্টা পর উদ্ধার

Chandpurপদ্মায় চরে আটকা ফেরি ৬ ঘণ্টা পর উদ্ধার    বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে দুটি উদ্ধারকারী জাহাজ ফেরিটিকে টেনে নামালে তা গন্তব্যের দিকে রওনা হয় বলে জানান বিআইডব্লিউটিসির কর্মকর্তারা।

দুপুরে ঘণ্টাখানেকের ব্যবধানে শাহ পরান ও রুহুল আমিন নামে দুটি ফেরি পদ্মার চরে আটকা পড়ে। এর মধ্যে রুহুল আমিন পৌনে দুই ঘণ্টা পর গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলেও আটকে থাকে শাহ পরান।

শিমুলিয়া বিআইডব্লিউটিসির ম্যানেজার আব্দুল আলীম জানান, রো রো ফেরি শাহ পরান ১০টি ট্রাক, ১৯টি ছোট গাড়ি ও ৪২টি মোটরসাইকেল এবং সহস্রাধিক যাত্রী নিয়ে বেলা দেড়টায় কাওড়াকান্দির উদ্দেশ্যে রওনা দেওয়ার কিছুক্ষণ পর শিমুলিয়ায় ডুবো চরে আটকা পড়ে।

এরপর বেলা ২টা ২০ মিনিটে একই জায়গায় ৩২টি যান নিয়ে আটকা পড়ে রুহুল আমিন।

তিনি বলেন, উদ্ধারকারী জাহাজ আইটি ৯০ ও ৯১ বিকেল ৪টার দিকে ফেরি রুহুল আমিনকে সরিয়ে পানিতে নামায়। পরে প্রায় ছয় ঘণ্টা চেষ্টা চালিয়ে সন্ধ্যা সোয়া ৭টার দিকে শাহ পরানকেও টেনে পানিতে নামালে ফেরিটি গন্তব্যে রওনা দেয়।

 

আরো দেখুন

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা