পলাশবাড়ীর তরুন বিএনপি নেতা রায়হান আর নেই

 

Rayhan Photoআরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধার পলাশবাড়ী সদরের গৃধারীপুর গ্রামের বাসিন্দা ইটভাটা ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল হালিম সরকারের প্রথম পুত্র ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক যুগ্ম আহবায়ক, গাইবান্ধা জেলা তারেক জিয়া স্বদেশ প্রত্যাবর্তন দিবসের সদস্য সচিব ও নবগঠিত পলাশবাড়ী থানা বিএনপি’র ক্রীড়া সম্পাদক মেহেদী আসাদ রায়হান (৩২) আর নেই। লিভার জন্ডিসে অসুস্থার এক পর্যায়ে বৃহস্পতিবার ভোরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকেল ৩টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি—- রাজিউন)। মৃত্যুকালে বাবা-মা, স্ত্রী, একমাত্র কন্যা, ভাই-বোন, ছাড়াও ব্যসায়িক ও রাজনৈতিক সহকর্মীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার সকাল ১০টায় পলাশবাড়ী এস.এম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা যায়। তার মৃত্যুতে গাইবান্ধা জেলা বিএনপিসহ অঙ্গসযোগী সংগঠনের নেতৃবৃন্দ, নবগঠিত পলাশবাড়ী থানা বিএনপি’র সভাপতি শাহ আলম সরকার, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় বিভিন্ন সামাজিক, সংস্কৃতিক, রাজনৈতিক এবং বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ পৃথক, পৃথক বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ শোক শন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। ছবি সংযুক্ত

 

আরো দেখুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের