শরীয়তপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন অনুষ্ঠিত

 

12048987_1652724234976467_1853298685_n ইলিয়াছ মাহমুদঃ শরীয়তপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শরীয়তপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির আয়োজনে গতকাল শনিবার ১৯ সেপ্টেম্বর সকাল ১০টায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ এহ্সানুল হক এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক/উপসচিব) মোঃ ওয়াহিদুজ্জামান, বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শেখ মুহাম্মদ মুজাহিদ-উল ইসলাম, সিভিল সার্জন ডা: মোঃ মসিউর রহমান। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ এহ্সান শাহ্, সিনিয়র বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভুইঁয়া, বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ইকবাল মাসুদ, বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট বেগম কানিজ তানিয়া রূপা, বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমন দেব, সহকারী পুলিশ সুপার তানভীর হায়দার শাওন, জেল সুপার এ এস এম কামরুল হুদা। সভায় আরো উপস্থিত ছিলেন পালং মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ খলিলুর রহমান, ডামুড্যা থানার অফিসার ইনচার্জ মোঃ জহিরুল আলম, ভেদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শেখ কবিরুল ইসলাম, গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ মোফাজ্জেল হোসেন, কোর্ট ইন্সেপেক্টর মোঃ আশরাফুল আলম, নড়িয়া থানার ওসি তদন্ত, জাজিরা থানার তদন্ত অফিসার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ এহ্সানুল হক বলেন, আমরা সবাই চাই একজন মানুষ যেন খুব দূরত্ব সময়ের মধ্যে তার ন্যায্য বিচারটা পায়। আর এই কারনেই আমাদের আজকের এই সম্মেলন। তিনি থানার ইনচার্জ বৃন্দের উদ্দেশ্যে বলেন আপনারা মামলা করা বা সাক্ষী হাজির করার ক্ষেত্রে কোন রকম বাধাগ্রস্থ হলে অথবা যে কোন ধরনের সমস্যার সম্মুক্ষীন হলে আমাদের জানাবেন। এছাড়াও আপনারা সরাসরি পুলিশ সুপারকে বিষয়টি জানাতে পারেন। কারণ একটি মামলার নিষ্পতিতে আপনাদের বিশেষ ভূমিকা রয়েছে। তিনি মেডিকেল সার্টিফিকেট দেওয়ার ব্যাপারে স্বাস্থ্য বিভাগের প্রধানের উদ্দেশ্যে বলেন মেডিকেল সার্টিফিকেট দেওয়ার সময় আপনি নিজে ঐ বোর্ডে সভাপতির দায়িত্ব পালন করবেন। কারণ বেশ কিছু মেডিকেল সার্টিফিকেটে আমরা নির্দিষ্ট কোন তথ্য পাই নাই। এতে আমাদের বিচার কাজের অনেক বিঘ্ন ঘটে।

আরো দেখুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের