রংপুরে ‘মদের বিষক্রিয়ায়’ ৪ জনের মৃত্যু

মাহিনগঞ্জ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ জানান, সোমবার রাতে মদ পানে অসুস্থ হয়ে পড়ার পর মঙ্গলবার সকালে হাসপাতালে দুজন এবং দুজন তাদের বাড়িতে মারা যান।

যে চারজনের মৃত্যু হয়েছে তারা হলেন- শরফাউদ্দিনের ছেলে মনু (৩০), তার বড় ভাই নাসিমউদ্দিন (৪০), শুকুর আলীর ছেলে আব্দুল গফুর (৩২) ও সাতমাথা বালাধারী এলাকার আব্দুল লতিফের ছেলে আজমেরি মিয়া।

আব্দুল মজিদ (৩৪) নামের আরেকজনকে অসুস্থ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসআই আজিজ বলেন, “তারা সবাই সোমবার রাতে স্থানীয় আব্দুল রহিম সইয়ার বাড়িতে বসে মদ পান করেন। বাড়ি ফেরার পর অসুস্থ হয়ে পড়লে মনু ও গফুরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তারা মারা যান।”

মনুর ভাই নাসিমউদ্দিন ও আজমেরি মিয়া তাদের বাড়িতে মারা যান বলে এই পুলিশ সদস্য জানান।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ড. বরকতউল্লা বলেন, “মনু ও গফুরকে অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। মদের বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

এদিকে ঘটনার পর সইয়া ও তার পরিবারের লোকজন বাড়ি ছেড়ে পালিয়েছে বলে এসআই আব্দুল আজিজ জানান।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের