এসডিজি বাস্তবায়নের উপায় খোঁজার আহ্বান প্রধানমন্ত্রীর

মঙ্গলবার জাতিসংঘ সদর দফতরে এমডিজি ও এসডিজি বিষয়ক উচ্চপর্যায়ের এক আলোচনায় শেখ হাসিনা বলেন, “এসডিজি বাস্তবায়নের জন্য সরকারি-বেসরকারি এবং অভ্যন্তরীণ-আন্তর্জাতিক অঙ্গনসহ সব উৎস থেকে আমাদেরকে সম্পদ সংগ্রহ করতে হবে।”

৭০তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের পাশাপাশি বাংলাদেশের উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয় বলে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

শেখ হাসিনা বলেন, “এমডিজির মতো এসডিজিও অর্জন করে বাংলাদেশ আরো একটি দৃষ্টান্ত স্থাপন করে দেশকে এগিয়ে নিতে দৃঢ়প্রতিজ্ঞ। এই যাত্রায় কেউ পিছু হটবে না। আমরা বাংলাদেশকে একটি প্রগতিশীল, শান্তিপূর্ণ এবং সমৃদ্ধশালী দেশ গড়ার প্রত্যাশা করি।

“প্রযুক্তি এবং উন্নয়ন ও জলবায়ু চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের জন্য ব্যাপক সমর্থন প্রয়োজন। বাংলাদেশে বিশেষ করে স্বাস্থ্য, কৃষি, জ্বালানি ও পরিবহনের মতো সেক্টরগুলোতে পরিবেশ উপযোগী প্রযুক্তি প্রয়োজন।”

প্রধানমন্ত্রী এমডিজি অর্জনের ফলাফল তুলে ধরে বলেন, “এমডিজির সময় বাংলাদেশে চরম দারিদ্র্য হ্রাস পেয়েছে। মৌলিক শিক্ষা, স্বাস্থ্যসেবা, পানি ও পয়ঃনিষ্কাশন পরিস্থিতির উন্নতি হয়েছে। বিগত ছয় বছরে বৈশ্বিক মন্দাবস্থা সত্ত্বেও আমাদের জিডিপি ৬ শতাংশের বেশি ছিল।

“গত দশকে দেশের রফতানি তিনি গুণের বেশি বৃদ্ধি পেয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ সাত গুণ বৃদ্ধি পেয়েছে। এ বছর বাংলাদেশ বিশ্ব ব্যাংকের নিম্ন মধ্যম আয়ের মর্যাদা লাভ করেছে। বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত করার পরিকল্পনা রয়েছে।”

বাংলাদেশের সরকার প্রধান দেশ ও জনগণের উন্নয়নে তার সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে বলেন, “বাংলাদেশ সব জাতীয় পরিকল্পনায় জনগণকে সম্পৃক্ত করেছে। এর অংশ হিসেবে পরিকল্পনা কমিশন নতুন বৈশ্বিক এজেন্ডা নিয়ে পরবর্তী পঞ্চবার্ষিকী পরিকল্পনা (২০১৬-২০২০) প্রণয়ন করছে।”

এই পরিকল্পনার কার্যকর বাস্তবায়ন ও সমন্বয় নিশ্চিত করতে তার কার্যালয়ের তত্ত্বাবধানে সমন্বয় কৌশল গঠনের কথাও জানান প্রধানমন্ত্রী।

নেদারল্যান্ডসের রাজা উইলিয়াম আলেক্সান্ডার, বেনিন প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট বোনি ইয়াই, সুইডেনের প্রধানমন্ত্রী স্টেফান এল ফেভেন, সাধারণ পরিষদের প্রেসিডেন্ট মোগেনস লেকেটোফট, ইউএনডিপির প্রশাসক হেলেন ক্লার্ক, জাতিসংঘ মহাসচিবের প্রতিনিধি আন্ডার সেক্রেটারি জেনারেল গায়ান চন্দ্র আচারিয়া এবং বিশ্ব ব্যাংক প্রেসিডেন্টের বিশেষ দূত মাহমুদ মহিউদ্দিন আলোচনায় সভায় বক্তব্য দেন।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের