ঢাকায় কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ

বুধবার সকালে ২০ বছর বয়সী ওই তরুণীকে তার এক স্বজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।

রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকার একটি বাসায় আরিফুল ইসলাম সবুজ নামে পূর্ব পরিচিত এক যুবক মঙ্গলবার দুপুর থেকে রাতভর তাকে আটকে রেখে ধর্ষণ ও নির্যাতন করেন বলে হাসপাতালে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন ওই ছাত্রী।

এ ঘটনায় বুধবার একটি ধর্ষণের অভিযোগ পেয়েছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান রাজধানীর ভাটারা থানার ওসি নূরুল মুত্তাকিন।

ওই কলেজ ছাত্রী বলেন, পড়াশুনার জন্য রাজধানীর মহাখালীতে একটি হোস্টেলে থাকেন। ছয় মাস আগে সবুজের সঙ্গে পরিচয় থেকে বন্ধুত্ব গড়ে ওঠে।

তার বক্তব্য অনুযায়ী, মঙ্গলবার দুপুরে সবুজের দুই বন্ধু কালাম ও রাশেদুল কৌশলে তাকে কুড়িল বিশ্বরোডের পানির পাম্পের পাশের এক বাসায় নিয়ে যায়। সেখানে সবুজ ছিল। সবুজের দুই বন্ধু চলে আসার পর সবুজ তাকে জোর করে আটকে রেখে রাতভর ধর্ষণ ও নির্যাতন করে।

ধর্ষণের দৃশ্য ভিডিও করা হয়েছে জানিয়ে সবুজ তাকে হুমকি দেয় এবং বিষয়টি কাউকে জানাতে নিষেধ করে বলে অভিযোগ করেন ওই তরুণী।

তিনি আরও জানান, বুধবার সকালে কৌশলে ওই বাসা থেকে বের হয়ে তিনি তার এক আত্মীয়কে ফোন করলে সেই আত্মীয় তাকে হাসপাতালে নিয়ে আসেন।

ভাটারা থানার ওসি নূরুল মুত্তাকিন বলেন, ওই যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল বলে ছাত্রী জানিয়েছেন। কৌশলে তাকে কুড়িলে নিয়ে ধর্ষণ ও নির্যাতন করা হয়েছে বলে তিনি অভিযোগ করছেন।

“ঘটনার পর তিনি থানায় না এসে হাসপাতালে চলে যান। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে তাকে বিষয়টি জিজ্ঞাসাবাদ করেছে।”

ডাক্তারি পরীক্ষার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে মন্তব্য করেন এই পুলিশ কর্মকর্তা।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের