জাঁকজমক করে বিয়ে করবেন সুশান্ত-অঙ্কিতা

151378-sushant-singh-rajput-and-ankita-lokhandeবিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউডের আরও এক এলিজিবল ব্যাচেলর। আগামী বছরেই গার্লফ্রেন্ড অঙ্কিতা লোখান্ডেকে বিয়ে করতে চলেছেন সুশান্ত সিং রাজপুত। বিয়ের খবর জানিয়ে সুশান্ত বলেন, “অঙ্কিতা খুব জাঁকজমক করে বিয়ে করতে চায়, আর সেটা হতে চলেছে আগামী বছরই। আমি হাতের সব কাজ শেষ করে ফেলেছি। এখন পুরোদমে বিয়ের প্রস্তুতি নিচ্ছি যাতে বিয়েটা দারুণ উপভোগ করতে পারি।” ‘পবিত্র রিশতা’ ধারাবাহিকে অভিনয় করতে করতেই প্রেম অঙ্কিতা-সুশান্তের। পরে বলিউডে সুযোগ পেয়ে সুশান্ত বেরিয়ে যান সিরিয়াল ছেড়ে। অঙ্কিতা এখনও অভিনয় করেন ওই সিরিয়ালেই। দিবাকর ব্যানার্জির ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী’ ছবিতে শেষবার সুশান্তকে দেখা গিয়েছিল পর্দায়। কাজ শেষ করেছেন নীরজ পাণ্ডের এম এস ধোনি বায়োপিকের। ছবিতে ধোনির ভূমিকায় দেখা যাবে সুশান্তকে। ধোনির স্ত্রী সাক্ষীর ভূমিকায় থাকছেন কিয়ারা আদবাণী। যুবরাজ সিংয়ের ভূমিকায় দেখা যাবে জন আব্রাহামকে, বিরাট কোহলির ভূমিকায় রয়েছেন ফওয়াদ খান। সুরেশ রায়নার ভূমিকায় অভিনয় করেছেন রাম চরণ তেজা। –

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের