জেনে নিন শিশুর হাসির রহস্য

জেনে নিন শিশুর হাসির রহস্য
জেনে নিন শিশুর হাসির রহস্য
জেনে নিন শিশুর হাসির রহস্য

শিশুর হাসি বাবা-মায়ের জন্যই অফুরন্ত আনন্দের উৎস। যদিও এর কারণ জানেন না অনেকেই। এক গবেষণায় সম্প্রতি শিশুর হাসির কারণ অনুসন্ধান করা হয়েছে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ফক্স নিউজ।

ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার গবেষকরা জানিয়েছেন, শিশুর হাসির বিষয়টি পারস্পরিক মিথস্ক্রিয়ার বিষয়। অর্থাৎ শিশু ও তার বাবা-মা বা অনুরূপ আশপাশের মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপনের একটি বিষয় শিশুর এ হাসি।

শিশু হাসি দিয়ে আশা করে আপনিও সেই হাসির প্রত্যুত্তর দেবেন, জানান গবেষকরা। আর এক্ষেত্রে নবজাতক সব সময়েই অল্প হাসি দিয়ে তার প্রত্যুত্তরে বেশি হাসি আশা করে বলে মনে করেন গবেষকরা।
গবেষকদলের প্রধান এ বিষয়ে বলেন, ‘আমি জানতে চাই আমার মেয়ে হাসির মাধ্যমে যোগাযোগ করতে চায় কি না?’

তিনি আরো বলেন, ‘এটা আমার পক্ষে অবাক করা বিষয় যে, শিশুরাও লক্ষ্য অনুযায়ী চলতে চায়।’
তিনি জানান, শিশু চায় সবচেয়ে কম উদ্যোগে সর্বাধিক ফলাফল। এ কারণেই তারা অল্প হাসির বিনিময়ে আপনার কাছ থেকে বেশি হাসি আশা করে।

এ গবেষণার জন্য প্রাথমিকভাবে বিভিন্ন পুরনো গবেষণার ফলাফল পর্যালোচনা করেন গবেষকরা। এ গবেষণায় তারা ১৩ জন মা ও তাদের শিশুদের অন্তর্ভুক্ত করেন। তাদের বয়স ছিল ৪ থেকে ১৭ মাস।

আরো দেখুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের