কোন সুপার পাওয়ার নির্বাচন প্রতিরোধ করতে পারবে না: তথ্যমন্ত্রী ইনু

 

file photo
file photo

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া স্বাভাবিক রাজনীতি করার পরিবর্তে ফাউল এবং অস্বাভাবিক রাজনৈতিক খেলা খেলছেন। জাসদের সভাপতি ইনু বলেন, বেগম জিয়া ৯২ দিনের ধ্বংসাত্মক ও নৈরাজ্যের অবসানের পর এখন নির্বাচন নিয়ে কথা বলছেন। কিন্তু নির্বাচন ২০১৯ সালে হবে। কোন সুপার পাওয়ার সাধারণ নির্বাচন প্রতিরোধ করতে পারবে না। তথ্যমন্ত্রী সোমবার বিকেলে নগর ও জেলা জাসদ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। ইনু আরও বলেন, জঙ্গি ও আগুন সন্ত্রাসীদের সঙ্গে কোন আলোচনা হবে না। ঘাতক, যুদ্ধাপরাধী এবং ২১ আগস্টের গ্রেনেড হামলাকারীদের সঙ্গে কোন আলোচনা হতে পারে না। খালেদা জিয়া নির্বাচিত হয়ে ক্ষমতায় আসলে তেঁতুল হুজুর, জঙ্গি এবং যুদ্ধাপরাধীরা ক্ষমতায় ফিরে আসবে। তিনি জেলার জনগণের প্রতি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সঙ্গে থাকবে, না সাম্প্রদায়িক শক্তির সঙ্গে থাকবে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানান। তিনি বিধ্বংসী ও সন্ত্রাসী কর্মকান্ড সম্পর্কে সতর্ক থাকতে তাদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, বেগম জিয়া এখন জঙ্গি, তালেবান ও সন্ত্রাসীদের দিয়ে পরিবেষ্টিত আছেন। বাসস

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের