চট্টগ্রামে ধর্ষিত তরুণী অচেতন অবস্থায় উদ্ধারধ

image_230947.rep-10চট্টগ্রামে ধর্ষিত এক তরুণীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। গতকাল নগরীর বন গবেষণাগার এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। পরে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, ঐ তরুণী নেশাগ্রস্ত ছিল। তার বয়স আনুমানিক ১৮ বছর। সে নগরীতে কাগজ কুড়ানোর কাজ করতো। শুক্রবার রাত ১০টার দিকে সে তার পাঁচ বন্ধুকে নিয়ে বন গবেষণাগার ইনস্টিটিউটের বাংলোর কাছের পাহাড়ে যায়। সেখানে তারা একসঙ্গে মদ পান করে। এক পর্যায়ে তার সঙ্গে থাকা যুবকরা তাকে শারীরিকভাবে নির্যাতন  করে। একপর্যায়ে তরুণী অচেতন হয়ে পড়লে যুবকরা তাকে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা সকালে তরুণীটিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। এদিকে হাসপাতালে দুপুরে মেয়েটির জ্ঞান ফিরে আসে। এসময় সে নিজ মুখেই রাতে মদ পান ও তার বন্ধুদের দ্বারা নির্যাতিত হওয়ার বর্ণনা দেন। তিনি এ সময় রাশেদ, সাকিব ও রুবেল নামে তার তিন যুবক বন্ধুর নামও পুলিশের কাছে বলেন। এবিষয়ে পাঁচলাইশ থানার এসআই আহমদ মিনহাজ জানান, শনিবার সকালে খবর পেয়ে পুলিশ অচেতন অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে। পরে দুপুরে জ্ঞান ফিরে এলে সে নিজে কিভাবে বন্ধুদের দ্বারা নির্যাতিত হয়েছেন তার বর্ণনা দিয়েছেন। এ সময় তিনি তার তিন বন্ধুর নামও উল্লেখ করেছেন। তবে তার শারীরিক অবস্থা বেশি ভালো না হওয়ায় তাকে বিস্তারিত কিছু জিজ্ঞেস করা যাচ্ছে না।’ তরুণী যে তিন জনের নাম উল্লেখ করেছে তাদের বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের