হবিগঞ্জে বাস-অটোরিক্সা সংঘর্ষে নিহত ৪, আহত ৪

24-10-15ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জের ফায়ার সার্ভিস ষ্টেশন এলাকায় বাস ও অটোরিক্সা’র মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত ও ৪ জন আহত হয়েছে।

আজ শনিবার বেলা ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী রুপসী বাংলা পরিবহনের একটি বাস ফায়ার সার্ভিস এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা অটোরিক্সা এর মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই অটোরিক্সা চালক জিয়াউর রহমান (২৮) নিহত হয়।

গুরুতর আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে বুলবুল মিয়া (৪৫) ও দিনেছপর (৪০) কে কর্তব্যরত চিকিৎক ডাঃ অরুন কুমার পাল মৃত ঘোষণা করেন।

পরে গুরুতর আহত অবস্থায় থাকা দিলারা বেগমও (৩০) হাসপাতালে নেওয়ার পর মারা যান।

এছাড়া আহত অবস্থায় সালেহা বেগম (৪০) ও সালেহা বেগমের দুই শিশু পুত্র রাকিব আহমেদ (১০), সাকিব আহমেদ (৩) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি এজাজুল ইসলাম ঘটানার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় প্রায় ১ ঘন্টা ঢাকা সিলেট মহাসড়কে যানচলাচল বন্ধ ছিল।

 

 

আরো দেখুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের