রুনা লায়লার জন্মদিন উপলক্ষে তাকে উৎসর্গ করে আজ চ্যানেল আইয়ের ‘গানে গানে সকাল’ অনুষ্ঠানে গান গাইবেন দেশের আরেক জনপ্রিয় শিল্পী দিনাত জাহান মুন্নী। রুনা লায়লার জনপ্রিয় গানগুলোই তিনি এখানে পরিবেশন করবেন বলে জানিয়েছেন। এ অনুষ্ঠানটি শুরু হবে সকাল ৭টা ৪৫ মিনিটে। এ বিষয়ে দিনাত জাহান মুন্নী বলেন, রুনা লায়লা উপমহাদেশের কিংবদন্তি শিল্পী। আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ও ভালোবাসার মানুষ তিনি। তাকে উৎসর্গ করে গান করতে পারাটা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। আজ আমি চেষ্টা করবো তার গানগুলো গেয়ে সবাইকে আনন্দ দেয়ার। তবে কি কি গান গাইবো সেটা বলতে চাচ্ছি না। সেটা চমক হয়েই থাক। আশা করছি ভালো লাগবে সবার।
বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা