ফিফা ব্যালন ডি’অর কার হাতে?

104008_aaaফিফা ব্যালন ডি‘অরের জন্য ৩ সদস্যের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে সংস্থাটি। লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে এবার সেরা নিতে জায়গা করে নিয়েছেন নেইমার। বার্সেলোনা এ ব্রাজিরিয়ান স্ট্রাইকার এই প্রথম ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তিন জনের তালিকায় জায়গা করে নিলেন। ফিফা বর্ষসেরার পুরস্কারের লড়াই এবার তাই চার-তিন ও শূন্যের মধ্যে। চার থেকে কী পাঁচ হবে? নাকি তিন থেকে চার? নাকি সব হিসেব পাল্টে মেসি-রোনালদোকে টপকে নেইমারই পেতে চলেছেন জীবনের প্রথম ব্যালন ডি’অর? আগামী ১১ই জানুয়ারি এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে জুরিখে। কিন্তু এর আগে সোমবার ফিফা জানিয়ে দিল ২০১৫ ব্যালন ডি’অরের মহারণে চারবারের বিজয়ী মেসি ও তিনবারের শিরোপাধারী রোনালদো সঙ্গে লড়াইয়ে থাকছেন নেইমার। রিয়াল মাদ্রিদের সুপারস্টারের সঙ্গে বার্সার দুই মহাতারকার লড়াই হবে এবার। গত সাত বছর বিশ্বসেরা ফুটবলের লড়াই সীমাবদ্ধ ছিল মেসি-রোনালদোর মধ্যেই। এবার নয়া সংযোজন সাম্বার দেশের বাসিন্দা নেইমার। গত মওসুমে ইউরোপের সব প্রতিযোগিতা মিলিয়ে রোনালদোর পা থেকে এসেছে ৪৫ গোল। মেসি করেছেন ৪৪ ও নেইমার করেন ৪১ গোল। বিশ্বের প্রতিটি জাতীয় দলের কোচ ও অধিনায়ক ছাড়াও ব্যালন ডি’অরের জন্য ভোট দেবেন ফ্রান্স ফুটবলের নির্বাচিত সাংবাদিকরা।
অন্যদিকে ব্যালন ডি’অরের জন্য যে তিন কোচ মনোনীত হলেন তাঁরা হলেন-পেপ গার্দিওয়ালা (বায়ার্ন মিউনিখ), লুইস এনরিকে (বার্সেলোনা) ও জর্জ স্যাম্পোলি (চিলি)। নারীদের মধ্যে সেরা বর্ষসেরা কোচের জন্য তিন নির্বাচিত ফুটবলার হলেন জিল এলিস ( মার্কিন যুক্তরাষ্ট্র), মার্ক স্যাম্পসন (ইংল্যান্ড), নোরিও সাসাকি (জাপান) । এবার মহিলাদের মধ্যে ব্যালন ডি’অরের জন্য মনোনীত হলেন কার্লি লয়েড ( মার্কিন যুক্তরাষ্ট্র), আয়া নিয়ামা (জাপান), সেলিয়া স্যাসিক (জার্মানি)। বর্ষসেরা গোলের জন্য পুসকাস পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন আলেসান্দ্রো ফ্লোরেনজি (রোমা), লিওনেল মেসি ( বার্সেলোনা) ও ওয়েন্ডেল লিরা (গোইয়ানেসিয়া)।

আরো দেখুন

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা