বিজয় দিবসে চ্যানেল আইয়ে ‘একাত্তরের মা জননী’

105285_71-er-Ma-Jononi-34উপন্যাসের নাম ‘সাহসিনী জননী ১৯৭১’। লেখক আনিসুল হক। এ উপন্যাস নিয়ে তৈরি হয়েছে চলচ্চিত্র ‘একাত্তরের মা জননী’। ছবিটি পরিচালনা করেছেন শাহ আলম কিরণ। সরকারি অনুদানে নির্মিত এ ছবিটি বিজয় দিবসে চ্যানেল আইয়ে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে। খবরটি মানবজমিনকে নিশ্চিত করেছেন ইমপ্রেস টেলিফিল্ম চ্যানেল আইয়ের বিপণন বিভাগের প্রধান ইবনে হাসান খান। তিনি বলেন, ‘একাত্তরের মা জননী’ ছবিটি বিজয় দিবসে চ্যানেল আইয়ে বিকাল ৩টায় ওয়ার্ল্ড প্রিমিয়ারের সিদ্ধান্ত নিয়েছি আমরা। আশা করছি, বিজয়ের এই মাসে দর্শকরা এ ছবিটি দেখে মুগ্ধ হবেন। ছবির নাম ভূমিকায় অভিনয় করছেন নিপুণ। তিনি মানবজমিনকে বলেন, ছবিটি নিয়ে আমি বেশ আশাবাদী। এ ছবিতে মুক্তিযুদ্ধের আগে, মুক্তিযুদ্ধের সময় এবং মুক্তিযুদ্ধের ৫৫ বছর পর এমন তিনরূপে দর্শকরা আমাকে দেখতে পাবেন। খুবই চ্যালেঞ্জিং একটা কাজ করেছি। নিজেও কাজটি করে বেশ উপভোগ করেছি। ছবিটি আমাকে অনেক বছর দর্শকের মাঝে বাঁচিয়ে রাখবে। আশা করছি, দর্শকরাও ছবিটি পছন্দ  করবেন। উল্লেখ্য, ২০১২ সালে সরকারের অনুদান পায় ‘একাত্তরের মা জননী’। শুটিং শুরু হয় পরের বছর আগস্ট মাসে। এ ছবিতে আরও অভিনয় করেছেন শাকিল আহমেদ, মম মোর্শেদ, আগুন, সাজু, মিশু চৌধুরী, শিশুশিল্পী সোহান প্রমুখ। ছবির আবহসংগীত করেছেন ইমন সাহা।

আরো দেখুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের